SIR In West Bengal: চূড়ান্ত ভোটার লিস্টে ‘বিচারাধীন’ তালিকায় দেশকে বিশ্বজয়ী করা রিচার নাম, উঠছে প্রশ্ন
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটদলের উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের নামও ‘বিচারাধীন’ তালিকায়। শনিবার এসআইআরের প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিষয়টি প্রকাশ্যে আসে
Assembly শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : রাজ্যজুড়ে SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে জোর বিতর্ক। একের পর এক নাম বাদ পড়ার অভিযোগে সরগরম রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়া। তালিকা ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন, আর তারই মাঝে উঠে এসেছে শিলিগুড়ির এক পরিচিত নাম, যা ঘিরে কৌতূহল আরও বেড়েছে।
advertisement
advertisement
শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের সিইও দফতর। মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম প্রকাশিত হয়েছে। কিন্তু তার মধ্যে ৬০ লক্ষেরও বেশি মানুষের ভাগ্য এখনও অনিশ্চিত, কারণ তাঁদের নাম 'অ্যাডজুডিকেটেড' বা ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত হয়েছে। রবিবার জানা গেল, সেই তালিকায় রয়েছে দেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নক্ষত্র রিচা ঘোষের নামও। স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন অনেকেই। কী কারণে এমন চিহ্নিতকরণ, তা নিয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।
advertisement









