WB Assembly Election 2026: সুরেই বাজিমাত খড়গ্রামে! তৃণমূল প্রার্থী আশিস মার্জিতকে নিয়ে নতুন গান বাঁধলেন কবিয়াল নিমাই, মুহূর্তে ভাইরাল
- Reported by:Koushik Adhikary
- Published by:Madhab Das
Last Updated:
West Bengal Assembly Election 2026: নির্বাচনী বৈতরণী পার হতে এবার সুরের ছোঁয়া খড়গ্রামে। তৃণমূল প্রার্থী আশিস মার্জিতের হয়ে গান বাঁধলেন জনপ্রিয় কবিয়াল নিমাই হালদার। যে গান রীতিমতো ভাইরাল হতেও দেখা গেল।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। চারিদিকে চলছে বিধানসভা নির্বাচনের ভোট প্রচার, আর সেই ভোট প্রচারের মধ্যে তৃণমূল প্রার্থীকে নিয়ে বাঁধলেন গান কবিয়াল নিমাই হালদার। আর যা ইতিমধ্যেই নেট দুনিয়াতে ভাইরাল হল। নিমাই হালদার কবিয়াল হলেও তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য, সাধারণ মানুষের মন কেড়ে নিয়ে তিনি গান বেঁধেছেন, তৃণমূল প্রার্থী আশিস মার্জিতকে নিয়েই।
খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী আশিস মার্জিত। বিদায়ী বিধায়ক আশিস মার্জিতকে আবারও প্রার্থী করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তিনি ভোটের নির্বাচনী প্রচার করছেন বিভিন্ন জায়গায়। কখনও পায়ে হেঁটে কখনও বা গাড়িতে। আর সেই ভোটের প্রচারের মধ্যেই সাধারণ মানুষকে মনোরঞ্জন দিতে তৃণমূল প্রার্থী ও খোদ তৃণমূল বিধায়ককে নিয়েই গান বাঁধলেন কবিয়াল নিমাই হালদার।
advertisement
advertisement
একদা খড়গ্রাম ব্লকের এসটি মোর্চার ব্লক সভাপতি নিমাই হালদার, আগে তিনি পঞ্চায়েত সদস্যও ছিলেন। পাশাপাশি তিনি বিখ্যাত কবিয়াল হিসেবেই পরিচিত। ভোটের নির্বাচনী প্রচারের ফাঁকে সাধারণ মানুষকে শুনাচ্ছেন দুই কলি গান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
গানে বলেছেন, “আশিস মার্জিত নাম থানা খড়গ্রাম, জোড়া ঘাসফুল চিহ্নে ভোট করুন দান। কাজের মানুষ কাছের মানুষ পায়ে পায়ে হেঁটে ঘুরে বেড়ান।” আর এই গানে মুগ্ধ এখন নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় এই গান ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। যা প্রশংসিত হয়েছে। তবে তৃণমূলের প্রার্থী আশিস মার্জিত তার কথায়, ‘কবিয়াল নিমাই হালদার এত সুন্দর গান পরিবেশন করতে পারার জন্য আমরাও বেশ খুশি।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Mar 23, 2026 6:20 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: সুরেই বাজিমাত খড়গ্রামে! তৃণমূল প্রার্থী আশিস মার্জিতকে নিয়ে নতুন গান বাঁধলেন কবিয়াল নিমাই, মুহূর্তে ভাইরাল








