Nadia News: সাংসারিক অশান্তির ভয়াবহ পরিণতি! চাকদহে স্ত্রীকে কুপিয়ে খু*ন স্বামীর, পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের
- Reported by:Mainak Debnath
- Published by:Sneha Paul
Last Updated:
Nadia News: অভিযোগ, স্ত্রীর সঙ্গে বচসার মাঝে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন অভিযুক্ত স্বামী। বৌদি আটকাতে এলে তাঁকেও আঘাত করা হয়। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।
চাকদহ, নদিয়া, মৈনাক দেবনাথঃ পারিবারিক অশান্তির জেরে স্বামী হাতে খুন স্ত্রী। আহত হয়েছেন বৌদি। অভিযুক্ত ব্যক্তি পলাতক। নদিয়ার চাকদহ থানার শিমুরালি মহেশ্বরপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃত গৃহবধূর নাম তিতু বিশ্বাস।
দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। রবিবার সকালে সেই অশান্তি চরমে পৌঁছয়। স্বামী অহিন্দ্র চৌধুরীর সঙ্গে তিতু বিশ্বাসের তীব্র বচসা শুরু হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
আরও পড়ুনঃ ভোটের হাত ধরে লক্ষ্মীলাভ! দেওয়াল লিখেই ভুরিভুরি আয় ঝাড়গ্রামের শিল্পীদের
আরও অভিযোগ, ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন অভিযুক্ত স্বামী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিতু। এই সময় বাড়ির বৌদি বাধা দিতে এগিয়ে এলে তাঁকেও রেহাই করেননি অভিযুক্ত। বৌদিকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় তিনি গুরুতর আহত হন।
advertisement
advertisement
রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিতু বিশ্বাসকে দ্রুত কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্বামী অহিন্দ্র চৌধুরী ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যেই চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতার মা অসীমা সরকারের দাবি, দীর্ঘদিন ধরেই মেয়ের উপর অত্যাচার চলছিল। রবিবার তাঁর চরম পরিণতি হল। অভিযুক্ত জামাইয়ের শাস্তির দাবি তুলে সরব হয়েছেন তিনি। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Mar 23, 2026 6:25 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: সাংসারিক অশান্তির ভয়াবহ পরিণতি! চাকদহে স্ত্রীকে কুপিয়ে খু*ন স্বামীর, পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের








