Pakistan Afghanistan conflict: যুদ্ধ ঘোষণা করে দিল পাকিস্তান! কান্দাহার, কাবুলের মতো শহরে পর পর বিমানহানা, আফগানিস্তানের সীমান্তে ভারী গোলাবর্ষণ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
Afghanistan Pakistan conflict News Updates: গত কয়েক মাস ধরেই চলছিল সামারিক সংঘর্ষ, বৃহস্পতিবার রাতেও পাকিস্তানে হামলা চালিয়েছিল আফগানিস্তান, শুক্রবার পড়শি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল পাকিস্তান৷
ইসলামাবাদ: এতদিন শুধুমাত্র সীমান্ত সংঘর্ষ হিসাবেই উল্লেখ করা হচ্ছিল বর্তমান পাক-আফগান সামরিক পরিস্থিতি৷ এবার সরাসরি ‘যুদ্ধ’ ঘোষণা করে দিল পাকিস্তান৷ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফ শুক্রবার জানালেন আফগানিস্তানের তালিবান সরকারের বিরুদ্ধে তাঁরা সরাসরি যুদ্ধ ঘোষণ করছে (open war)৷ পাশাপাশি, কাবুল, কান্দাহার-সহ একাধিক জায়গায় হামলা চালাচ্ছে পাক সেনা৷ চলছে বোমাবাজি, বিমানহানা৷ আফগানিস্তানের কান্দাহার, কাবুল, পাকতিয়ার মতো শহরগুলিকে ‘টার্গেট’ করছে পাকিস্তান৷ পর পর বিমানহানার পরে পাল্টা জবাব দিচ্ছে তালিবানও৷
গত ২২ ফেব্রুয়ারি ফের আফগান সীমান্তে বিমান হামলা করে পাকিস্তান৷ তার ঠিক ৪ দিন পরে ২৬ ফেব্রুয়ারি পাল্টা আফগান হামলায় ধ্বস্ত হয়েছিল পাকিস্তান৷ বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের ইস্টার্ন আর্মি কর্পস একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে নিশ্চিত করে যে তাদের বাহিনী পাকিস্তানি ভূখণ্ডে আক্রমণ শুরু করেছে। আফগানিস্তানের নাঙ্গারহার এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয় বলে জানানো হয় ওই বিবৃতিতে৷ এরপরেই সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক’ ভাবে যুদ্ধ ঘোষণা করার কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী৷
advertisement
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বজা আসিফ সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, ‘আমাদের সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে৷ এখন ওদের আর আমাদের মধ্যে সরাসরি যুদ্ধ হবে’৷
advertisement
সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতেই কাবুল এবং কান্দাহারের আকাশে বিমানহানা চালায় পাকিস্তান৷ একাধিক জায়গা থেকে ভারী বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ তারপরে প্রায় ২ ঘণ্টা ধরে চলে দু’পক্ষের গোলাগুলি বর্ষণের আওয়াজ৷ আফগানিস্তানের তালিবান মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ পাক বিমানহানার কথা স্বীকার করলেও জানিয়েছেন হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷ যদিও পাকিস্তানের দাবি তারা ১৩৩ জন আফগান যোদ্ধাকে খতম করেছে৷ পাল্টা আফগানিস্তানের দাবি, সংঘর্ষে ৫৫ জন পাক সেনা মারা গিয়েছে৷
advertisement
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এদিনের সামরিক পদক্ষেপকে ‘যথার্থ প্রতিশোধ’ হিসেবে উল্লেখ করেছেন৷ অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি সোশ্যাল মিডিয়া ‘X’ -এ লেখেন, ‘পাকিস্তান তার শান্তি এবং ভূখণ্ড রক্ষার সঙ্গে কোনও আপস করবে না’৷
advertisement
তিনি লেখেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী যথাযথ এবং সিদ্ধান্তমূলক জবাব দিয়েছে৷ যারা আমাদের চুপ থাকাকে আমাদের দুর্বলতা ভাবে তারা এবার কড়া জবাব পাবে৷ কেউ ছাড় পাবে না’৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Feb 27, 2026 8:52 AM IST








