advertisement

Virat Kohli: এবার আইপিএলে কোহলির সামনে ৫ মহারেকর্ড গড়ার সুযোগ, যা ক্রিকেট বিশ্বে কারও নেই

Last Updated:
Virat Kohli: আসন্ন আইপিএল মরশুমে বিরাট কোহলি আরও কিছু ঐতিহাসিক কীর্তি গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, যা আইপিএলের ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে পারে।
1/6
আইপিএল ২০২৬ শুরুর আগে ক্রিকেটপ্রেমীদের নজর এখন Virat Kohli-র দিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটার ইতিমধ্যেই বহু রেকর্ডের মালিক। তবে আসন্ন মরসুমে তিনি আরও কিছু ঐতিহাসিক কীর্তি গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, যা আইপিএলের ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে পারে।

2/6
প্রথম বড় লক্ষ্য হলো আইপিএলে ৯০০০ রান পূরণ। বর্তমানে কোহলির সংগ্রহ ৮৬৬১ রান। যদি তিনি এই মরসুমে অন্তত ৩৩৯ রান করতে পারেন, তাহলে তিনিই হবেন প্রথম ক্রিকেটার, যিনি আইপিএলে ৯০০০ রানের গণ্ডি পেরোবেন। এর আগেও ৬০০০, ৭০০০ এবং ৮০০০ রান করার কৃতিত্ব প্রথম হিসেবে তাঁরই দখলে রয়েছে।

3/6
দ্বিতীয় বড় রেকর্ড হতে পারে এক দলের হয়ে টি-২০ ক্রিকেটে ১০,০০০ রান করা। ২০০৮ সাল থেকে একটানা আরসিবির হয়ে খেলছেন কোহলি। এখন পর্যন্ত তিনি এই দলের হয়ে ৯০৮৫ রান করেছেন। এই মরসুমে ৯১৫ রান করতে পারলেই তিনি ইতিহাস গড়ে ফেলবেন।

4/6
ছক্কার নিরিখেও বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন কোহলি। আইপিএলে আরসিবির হয়ে তিনি ইতিমধ্যেই ২৯১টি ছক্কা মেরেছেন। আর মাত্র ৯টি ছক্কা মারলেই এক দলের হয়ে ৩০০ ছক্কার অনন্য কৃতিত্ব গড়বেন তিনি, যা এখনও কেউ করতে পারেননি।

5/6
এছাড়াও, ভারতে টি-২০ ক্রিকেটে ১০,০০০ রান পূরণের কাছাকাছি রয়েছেন এই তারকা ব্যাটার। এখন তাঁর রান সংখ্যা ৯৭০৪। এই মরসুমে ২৯৬ রান করতে পারলেই তিনি এক দেশে ১০,০০০ টি-২০ রান করা প্রথম ক্রিকেটার হয়ে উঠবেন।

6/6
সবশেষে, একটি নির্দিষ্ট মাঠে ৪০০০ টি-২০ রান করার নজিরও গড়তে পারেন কোহলি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনি ইতিমধ্যেই দারুণ পারফর্ম করেছেন। এই মরসুমে ৩৮২ রান করতে পারলেই তিনি প্রথম ব্যাটার হিসেবে একটি ভেন্যুতে ৪০০০ টি-২০ রান পূরণ করবেন। সব মিলিয়ে, আইপিএল ২০২৬ কোহলির জন্য রেকর্ড ভাঙার এক সুবর্ণ সুযোগ হয়ে উঠতে চলেছে।