advertisement

Nabanna News: SIR চলাকালীন মৃত্যু! এবার এমন ৬১ পরিবারকে হোমগার্ডের চাকরি, বেনজির সিদ্ধান্ত নবান্নের

Last Updated:

কাদের এই চাকরি দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত একটি নোটিফিকেশন জারি করা হবে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের তরফে৷ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত৷

SIR প্রক্রিয়া চলাকালীন মৃতদের পরিবারের সদস্যদের চাকরি৷
SIR প্রক্রিয়া চলাকালীন মৃতদের পরিবারের সদস্যদের চাকরি৷
কলকাতা: রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ, SIR প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন পরিস্থিতিতে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিক৷ এবার তেমন ৬১ জনের পরিবারের একজন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। বিশেষ ব্যবস্থাপনায় চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সূত্রের খবর, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া,  মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহ ও নদিয়া জেলায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে ৬১ জন মারা গিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়া হবে৷
কাদের এই চাকরি দেওয়া হবে, তা বিস্তারিত ভাবে বিজ্ঞপ্তি আকারে শীঘ্রই প্রকাশ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক বার এসআইআর কাণ্ডের জেরে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে৷ এমনকি, নয়াদিল্লি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়েও এবিষয়ে তৃণমূলের তরফে ‘তথ্য’ পেশ করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্য প্রতিনিধিরা৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও একাধিক বার শোনা গিয়েছে এমন অভিযোগ৷ এবার সেই মৃতদের পরিবারকে বিশেষ সাহায্যের সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷
advertisement
প্রসঙ্গত, আগামী শনিবার ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ৷ ওই তালিকা প্রকাশ হলে মোটের উপরে স্পষ্ট হবে কারা ভোট দিতে পারবেন, তাদের নাম বাদ যাচ্ছে, আর কাদের নাম ভোটার তালিকায় রাখার বিষয়ে অমীমাংসিত৷ পরে অবশ্য বিচার্য আবেদনগুলির নিষ্পত্তি হলে ভোটার তালিকায় নাম যোগ হতে থাকবে সাপ্লিমেন্টারি তালিকা ধরে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna News: SIR চলাকালীন মৃত্যু! এবার এমন ৬১ পরিবারকে হোমগার্ডের চাকরি, বেনজির সিদ্ধান্ত নবান্নের
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement