advertisement

Election Commission of India: ১ মার্চ থেকেই এজেন্সিকে কাজ শুরুর নির্দেশ! নির্দিষ্ট অ্যাপে রিপোর্ট...বলে দিল কমিশন

Last Updated:

আগামী মাসেই রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করার কথা কমিশনের৷ তেমনটাই সূত্রের খবর৷ সেক্ষেত্রে, কমপক্ষে ২২ দিন রাজ্যে জারি থাকবে আদর্শ আচরণবিধি৷

নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশ৷
নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশ৷
কলকাতা: ভোটের আগে সব দিক থেকে প্রস্তুত থাকতে চায় নির্বাচন কমিশন৷ আগামী ১ মার্চ থেকেই তাই বিশেষ নির্দেশ৷ জানানো হয়েছে, আগামী ১ মার্চ থেকে সমস্ত এজেন্সি কাজ শুরু করবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেমন, ইনকাম ট্যাক্স, ইডি, এয়ারপোর্ট অথরিটি সহ, বিভিন্ন এজেন্সি নির্বাচন কেন্দ্রিক সিজার রিপোর্ট দেবে। নির্দিষ্ট অ্যাপে এই রিপোর্ট দেওয়া শুরু করবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। এই মর্মে এজেন্সিগুলোকে নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তেমনটাই খবর সূত্রের৷
আগামী মার্চ মাসের শেষেই ভোটের দিনক্ষণ ঘোষণা করার কথা৷ চার দফায় হতে পারে বঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব৷ ভোট ঘোষণার পরে কমপক্ষে ২২ দিন রাজ্যে জারি থাকবে আদর্শ আচরণবিধি৷
অন্যদিকে, এসআইআর নিয়েও চলছে তৎপরতা৷ আগামী শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা৷ তারপরে একে একে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি লিস্ট৷ তালিকায় কী ভাবে নাম লেখা থাকবে, সে বিষয়টিও চূড়ান্ত হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷
advertisement
advertisement
প্রথমে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল, সেখান থেকে ৫৮ লক্ষ বাদ দিয়ে ৭ কোটি ৮ লক্ষ হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে খবর, এবার ২৮ ফেব্রুয়ারি যে তালিকা বের হচ্ছে, তাতে ৭ কোটি ৮ লাখেরই নাম থাকছে। তার মধ্যে ক্যাটাগরি ভাগ করে ইলেক্টোরাল রোল প্রকাশিত হবে৷
advertisement
যাঁদের নাম বাদ যাবে, তাঁদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে, আর যাঁদের নথি জুডিশিয়াল অফিসাররা চেক করছেন, তাঁদের নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা থাকবে। এছাড়া, যাঁরা নতুন ভোটার হিসেবে যোগ দিচ্ছেন, তাঁরা তাঁদের একটা আলাদা লিস্ট সাপ্লিমেন্টারি হিসাবে ঢুকে যাবে এই লিস্টের সঙ্গে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Election Commission of India: ১ মার্চ থেকেই এজেন্সিকে কাজ শুরুর নির্দেশ! নির্দিষ্ট অ্যাপে রিপোর্ট...বলে দিল কমিশন
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement