advertisement

IND vs WI: মেগা ম্যাচে টস জিতল ভারত, প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত, একাদশে কারা পেল সুযোগ? জেনে নিন বিস্তারিত

Last Updated:

IND vs WI T20 World Cup 2026: নামেই সুপার এইটের ম্যাচ। আদতে কোয়ার্টার ফাইনাল। সুপার সানডে-তে ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। যারা জিতবে তারা সেমিতে।

News18
News18
কলকাতা: নামেই সুপার এইটের ম্যাচ। আদতে কোয়ার্টার ফাইনাল। সুপার সানডে-তে ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ বিশ্বকাপের ৩ সেমিফাইনালিস্ট পাকা হয়ে গিয়েছে। শেষ চারে পৌছে গিয়েয়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর একটি জায়গা নিয়ে লড়াই। বাকি একটি জায়গা নিয়ে শেষ সুপার এইট পর্বের শেষ লড়াই। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে দল জিতবে তারা জায়গা করে নেবে শেষ চারে।
মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। আর টস জিতে ইডেনে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সন্ধ্যার দিকে ইডেনের ফ্রেশ উইকেটে বোলাররা যাতে কিছুটা সুবিধা পায় ও পরে ডিউ ফ্যাক্টর থাকায় ব্যাটারদের পক্ষে উইকেট আরও ভালো হয়ে যায়, সেই কারণেই বোলিং করার সিদ্ধান্ত সূর্যকুমার যাদবের। গত ম্যাচের তুলনায় ভারতের একাদশে কোনও পরিবর্তন হয়নি।
advertisement
এক ঝলকে দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ:সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের প্রথমএকাদশ: শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেস, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথিউ ফোর্ড, আকিল হোসেন, গুডাকেশ মোতি, শামার জোসেফ।
advertisement
সামগ্রিক হেড-টু-হেড পরিসংখ্যান বলছে, দুই দলের মধ্যে ৩০ ম্যাচে ভারত জিতেছে ১৯টি এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি। কিন্তু বিশ্বকাপের মঞ্চে চিত্র উল্টো—৪ ম্যাচে ভারত জিতেছে মাত্র ১টি। অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে এগিয়ে ক্যারিবিয়ানরা। এছাড়া ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ডও অবহেলা করার মতো নয়। টি-২০ বিশ্বকাপে তারা এখানে ৩টি ম্যাচ খেলেছে এবং তিনটিতেই জিতেছে। আবার এই মাঠে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে মোট ৪টি ম্যাচ হয়েছে এবং চারটিতেই জয় পেয়েছে ভারত। ফলে সবদিক থেকে বিচার করে আজ হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI: মেগা ম্যাচে টস জিতল ভারত, প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত, একাদশে কারা পেল সুযোগ? জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Holi Metro Service: দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল... কখন থেকে চলবে প্রথম মেট্রো! বেরনোর আগে জেনে নিন
  • দোলে মেট্রো পরিষেবায় বিরাট বদল

  • ২৭২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা

  • কিছু ক্ষেত্রে শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement