advertisement

Abhishek Banerjee: SIR-এ কার নির্দেশে এত কারচুপি! 'তথ্য প্রমাণ' সামনে এনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের

Last Updated:

নির্বাচন কমিশনের ভোটার তালিকা থেকে সাড়ে ৬৩ লক্ষ নাম বাদ যাওয়ায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছে. অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে লড়ার ঘোষণা দেন.

সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের
সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের
কলকাতা: এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত হয়েছে  তৃণমূলের। বিধানসভা কেন্দ্রের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এক লক্ষ ২০ হাজার ভোটার বাদ যেতে পারে। কিন্তু প্রথম দফার ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, সাড়ে ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এবার বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুললেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, যারা বিজেপিকে ভোট দেন না, বেছে বেছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।
অভিষেক জানান, ‘বিজেপির অঙ্গুলিহেলনে চলছে জ্ঞানেশ কুমার। আমার নামে মামলা করুন। আমি তথ্য দিয়ে লড়ে নেব। জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়েছে কারণ সুপ্রিম কোর্টের ভরসা নেই ইসির ওপর। শশী পাঁজা, গোল্লাম রাব্বানি, রফিকুর রহমান, তোরাফ হোসেন, স্বাতী খান্দকার, কাজল শেখ নাম আন্ডার অ্যাডজুকিশেনে দেখানো হয়েছে। সন্দেশখালি, ময়নাগুড়ির বিডিও’র নাম দেখানো হয়েছে। একাধিক কেস এমন আছে।’
advertisement
অভিষেকের প্রশ্ন, ‘এই ৫ লক্ষ ফ্রম সেভেন এডিশন হল কীভাবে লজিক্যাল ডিসক্রিপেনসির কোনও উল্লেখ ছিল না। প্রথম ড্রাফট লিস্ট দেখার পর আমি জানিয়েছিলাম বাংলার ডিলিসন অনেক কম। বাংলায় বিজেপির টার্গেট পূরণের লক্ষ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটা জিনিস ঢুকিয়ে দিল । যেহেতু বাংলার বিজেপি নেতারা বলেছিল আগেই এক কোটি বা তার বেশি নাম বাদ যাবে। আমরা বলেছিলাম তালিকা প্রকাশ করতে। তারা করল না। পরে সুপ্রিম কোর্টের কথায় ধাপে ধাপে করবে বলল। ২১শে ফেব্রুয়ারি পর থেকে AERO পোর্টাল বন্ধ করা হয়। ১৪ লক্ষ কেস ছিল অমিমাংসিত। কোন জাদুবলে সেটা বেড়ে ৬০ লক্ষ হল?   ১৬০ জন মারা গেছে ওঁর কাছে ছোট ব্যাপার। অন্তঃসত্ত্বা মহিলা সাত আট ঘণ্টা দাঁড়িয়ে আছে, বলছে ছোট ব্যাপার।’  তাঁর কথায়, বিরোধী দলনেতা SIR এর আগে বলছেন এক কোটি ২৫ লক্ষ বাদ যাবে। শান্তনু ঠাকুর বলেছেন এক কোটি ২০ লক্ষ বাদ যাবে। এবার অমিত শাহের কথা অনুযায়ী ক্রোনোলজি সামাঝ লিজিয়ে। টার্গেট অনেক আগে সেট করে দিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: SIR-এ কার নির্দেশে এত কারচুপি! 'তথ্য প্রমাণ' সামনে এনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিষেকের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement