advertisement

SIR in Bengal: ভোটার তালিকায় নাম নেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষেরই! 'বিজেপির চক্রান্ত', তোপ তৃণমূল নেতা আরমানের

Last Updated:

SIR in Bengal: জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নামই জায়গা পেল না ভোটার তালিকায়, ফলে বিষয়টি আটকে গেল অ্যাডজুডিকেশনে। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ মহম্মদ আরমান। বহুদিন ধরে তিনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন, তার আগে দীর্ঘ সময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

মহম্মদ আরমানের ছবি
মহম্মদ আরমানের ছবি
পশ্চিম বর্ধমান, সায়নী সরকার: জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নামই ঠাঁই পেল না ভোটার তালিকায়! আটকে গেল অ্যাডজুডিকেশনে। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ মহম্মদ আরমান। দীর্ঘদিন ধরে সামলাচ্ছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির দায়িত্ব, তার আগে তিনি দীর্ঘদিন সামলেছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব। বর্তমানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষও। অথচ, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় সেই প্রভাবশালী নেতারই নাম উঠল না! ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ চন্দ্রগ্রহণ উপলক্ষে দিঘায় জগন্নাথ ধামে বিশেষ সময়সূচি, নির্দিষ্ট সময়েই দর্শন!
প্রসঙ্গত উল্লেখ্য, বারাবনি বিধানসভা কেন্দ্রের সালানপুর ব্লকে ৭১ নম্বর বুথের ভোটার মহম্মদ আরমান ও তাঁর পরিবার।মহম্মদ আরমান ও পরিবারের ৬ জনকে এসআইআর পর্বে শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে মাধ্যমিকের অ‍্যাডমিট কার্ড, সার্টিফিকেট-সহ অন্যান্য সমস্ত নথিপত্রই জমা দিয়েছিলেন তাঁরা। তারপরও আশ্চর্য ভাবে তাঁদের কয়েকজনের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে অর্থাৎ তাঁদের জমা দেওয়া নথিপত্র এবার বিচারকেরা খতিয়ে দেখে যথাযথ মনে করলে পরবর্তী তালিকায় তাঁদের নাম স্থান পেতে পারে।
advertisement
advertisement
এই ধরনের সমস্ত ঘটনাই বিজেপির চক্রান্ত তৃণমূলের মনোবল ভেঙে দেওয়ার জন্যই বলে অভিযোগ করেন মহম্মদ আরমান। তিনি বলেন, তাঁদের পরিবারের ছয়জনের নাম চূড়ান্ত তালিকায় ক্লিনচিট না পেলেও তাঁর পরিবারের দুই জন এই তালিকায় যথাযথভাবে স্থান পেয়েছে। কিন্তু বাবা-মাকে সন্দেহের তালিকায় ফেলা হল অথচ তাঁদেরই ছেলেমেয়েদের নাম উঠে গেল ভোটার তালিকায়!
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
SIR in Bengal: ভোটার তালিকায় নাম নেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষেরই! 'বিজেপির চক্রান্ত', তোপ তৃণমূল নেতা আরমানের
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement