advertisement

IMD Weather Update: বাংলার একদিকে ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে ৪৮ ঘণ্টায় গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণে! ওয়েদার আপডেট

Last Updated:
IMD Weather Update: দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বাড়বে তাপমাত্রা। অন্যদিকে, ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস। জানুন ওয়েদার আপডেট...
1/6
★আগামী ২৪ ঘণ্টায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার ঘনঘটা দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায়।

2/6
★কালিম্পং ও সংলগ্ন পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের কিছু অংশে। উত্তরবঙ্গের বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া।

3/6
★দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বাড়বে তাপমাত্রা। কলকাতায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। রাত ও দিনের দুটো তাপমাত্রাই ক্রমশ বাড়বে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না একই রকম থাকবে দিন ও রাতের তাপমাত্রা আজ রবিবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বেশ কিছু জেলাতে। তবে বৃষ্টির সম্ভাবনা কম।

4/6
★উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী দু-তিন দিন তাপমাত্রার পরিবর্তন নেই। তারপর থেকে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

5/6
★কলকাতায় দু'দিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল কলকাতায়। শুক্রবার আঠারোর ঘরে ছিল তাপমাত্রা। সোমবারের পর শনিবারে ফের ২০ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। রবিবার সকালে সেই সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। শীতের অনুভূতি উধাও রাতে ও সকালে। উষ্ণতার ছোঁয়া শহরে। রবিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে দুপুরের দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী তিন চার দিন একই রকম থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ও বাড়ল।

6/6
★কলকাতার তাপমান রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৩ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)