advertisement

Abhishek Banerjee on SIR: 'SIR করুন আর FIR করুন আপনাদের আসন ৫০ এর নীচে থাকবে', বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

Last Updated:

এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। বহু মানুষ অনৈতিক ভাবে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলেছেন। এসআইআর নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল তৃণমূল। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরে চ্যালেঞ্জ অভিষেকের।

বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের
বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের
কলকাতা: এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। বহু মানুষ অনৈতিক ভাবে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলেছেন। এসআইআর নিয়ে প্রথম থেকেই নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল তৃণমূল।
রবিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে আরও একবার আক্রমণ শানালেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “SIR করুন আর FIR করুন আপনাদের আসন ৫০ এর নীচে থাকবে। দম থাকলে মানুষের ময়দানে আসুন। এদের যে পরিণতি ২১ এ হয়েছিল। তার চেয়ে খারাপ পরিণতি ২৬ হবে”।
advertisement
advertisement
পাশাপাশি সুষ্ঠুভাবে এসআইআর নিয়ে যে তৃণমূলের আপত্তি নেই তা-ও জানান তিনি। অভিষেক বলেন, “অন্য জায়গায় তো মাইক্রো অবজারভার নেই তাহলে বাংলায় কেন? সময় নিয়ে করুন এসআইআর আগেও বলেছি আমরা। আন্ডার এড জুডিকেশনের ভোট তো বিজেপিও পেয়েছিল, তাহলে তো প্রধানমন্ত্রীর পদ অবৈধ। কেন্দ্রের সরকার তো অবৈধ। আপনার এক্সপায়ারি ডেট তো হয়ে গেছে। হোম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর পদ আন্ডার বিবেচনাধীন থাকা উচিত। যে রাষ্ট্রপতি বা রাজ্যপালের পদ রয়েছে সেগুলো তাহলে আন্ডার এডজুডিকেশন থাকা উচিত। বাংলার মানুষ ফাঁদে পা দেবে না”।
advertisement
পাশাপাশি তিনি বাকি সব বিচারাধীন ভোটারের নামের লিস্টে ওঠা নিয়ে বলেন, “২০ দিনের মধ্যে ৫০০ লোক মিলে কোন জাদুকাঠিতে কেস দেখবে। তাহলে কি করে ৫মের মধ্যে সরকার নির্বাচিত হবে? সব জুডিশিয়াল অফিসারদের কাছে আমার বিনম্র অনুরোধ, সবাই যেন সুপ্রিম কোর্টের অর্ডার ফলো করুন”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee on SIR: 'SIR করুন আর FIR করুন আপনাদের আসন ৫০ এর নীচে থাকবে', বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement