advertisement

West Bengal SIR final voter list: এসআইআরে নাম এল না বিধায়কের নামই! চূড়ান্ত তালিকাতেও বিচারাধীন তিনবারের MLA

Last Updated:

West Bengal SIR final voter list: আমডাঙার বিধায়কের নাম রয়েছে এসআইআরে বিচারাধীনের তালিকায়। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুর রহমান। এসআইআরে চূড়ান্ত তালিকায় তার নাম এসেছে বিচারাধীনের তালিকায়।

এসআইআরে নেই বিধায়কের নাম
এসআইআরে নেই বিধায়কের নাম
উত্তর ২৪ পরগনা: আমডাঙার বিধায়কের নাম রয়েছে এসআইআরে বিচারাধীনের তালিকায়। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুর রহমান। এসআইআরে চূড়ান্ত তালিকায় তার নাম এসেছে বিচারাধীনের তালিকায়।
রফিকুর রহমান ২০১১ সাল থেকে আমডাঙার বিধায়ক। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালে বিধানসভা নির্বাচন জেতেন। কিন্তু সেই বিধায়কের নামই এল না এসআইআরের তালিকায়। তিনি আদৌ পরের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা থেকে মোট বাদ গিয়েছে প্রায় ৬ লক্ষ ২৬ হাজার ভোটারের নাম। সকালেই জানা গিয়েছিল উত্তর কলকাতায় বাদ গিয়েছে ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম। এর মধ্যে খসরা তালিকায় বাদ গিয়েছিল ৩ লক্ষ ৯০ হাজার, সঙ্গে শুনানির পরে বাদ যায় ১৭ হাজার ভোটারের নাম। দক্ষিণ কলকাতা থেকে মোট ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জন ভোটারের নাম বাদ গিয়েছে। ৩২০৭ জন জনের নাম রয়েছে ডিলিটেড তালিকায়।
advertisement
advertisement
বাঁকুড়া জেলায় মোট বাদ গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম। খসরা তালিকা থেকে বাদ গিয়েছিল ১ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম। শুনানির পরে মুছে দেওয়া হয়েছে ৩ হাজার ভোটারের নাম। অর্থাৎ প্রায় ১,৩৫,০০০ ভোটারের নাম বাদ গিয়েছে। আলিপুরদুয়ারে বাদ গিয়েছে মোট ১১ হাজার ৬৯২ জন ভোটারের নাম। ঝাড়গ্রামে বাদ গিয়েছে ৫৪ হাজার ৩০ জনের নাম। নদিয়া জেলায় বাদ- ২ লক্ষ ৭১ হাজার, খসরা থেকে বাদ ২,১৬,০০০, সঙ্গে পরে বাদ ৫৫হাজার। দার্জিলিং জেলা মোট বাদ গেল ২৩,১৭৯ জনের নাম, বিচারাধীন রয়েছে ৮০ হাজার ৩ জন এবং মোট ভোটার হল ১০ লক্ষ ৬৮ হাজার ৪২০ জন।
advertisement
পূর্ব বর্ধমান থেকে বাদ গিয়েছে প্রায় ১৭, ০০০ ভোটারের নাম। পশ্চিম বর্ধমানে ডিলিটেডে রয়েছে ১৮ হাজার ভোটারের নাম, যদিও এই জেলায় ১ লাখ ভোটারের নাম বিচারাধীন। দক্ষিণ ২৪ পরগনায় ৫০ হাজার ভোটারের নাম ডিলিটেড তালিকায়, বিচারাধীন ৫ লক্ষ ১৭ হাজার ভোটার। পশ্চিম মেদিনীপুরে প্রায় ১৮ হাজার ভোটারের নাম ডিলিটেড তালিকায়, ১ লক্ষ নাম বিচারাধীন রয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, সারা রাজ্য জুড়ে মোট ৭ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে, ডিলিটেড ক্যাটাগরিতে। এই তালিকার মধ্যে খসরা তালিকা অন্তর্ভুক্ত নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
West Bengal SIR final voter list: এসআইআরে নাম এল না বিধায়কের নামই! চূড়ান্ত তালিকাতেও বিচারাধীন তিনবারের MLA
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২২ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • রবিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement