West Bengal SIR Final List: কলকাতার কোথাও এমন হয়নি, SIR চূড়ান্ত তালিকায় সব বিধানসভার মধ্যে নজির গড়ল বালিগঞ্জ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
West Bengal SIR Final Voter List: রাজ্যের সব জেলা জুড়েই হাহাকার, নাম বাদ যাওয়া নিয়ে। শুধু শহর কলকাতায় বাদ গিয়েছে ৬ লক্ষ ২৬ হাজার ভোটারের নাম। কিন্তু এর মধ্যে অদ্ভুত ঘটনা দেখা গিয়েছে বালিগঞ্জ বিধানসভায়। সেখানে নাম বাদ যাওয়ার বদলে নাম যোগ হয়েছে।
advertisement
advertisement
advertisement
সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়ল ৪৭০৯৪ জন ভোটারের নাম৷ ভবানীপুরে এখনও বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷ ফলে ভবানীপুর কেন্দ্র থেকে আরও ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ এসআইআর-এর আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬২ হাজার ৯৫ জন৷ চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই মুহূর্তে ভবানীপুরে ভোটারের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৫৯ হাজার ২০১ জন৷
advertisement
advertisement








