advertisement

Sara-Madhuri: চকাচক মাধুরী দিক্ষিত ! সারাকে এই বয়সেও নাচে হারালেন নায়িকা! দেখুন ভিডিও

Last Updated:

Sara-Madhuri: মাধুরীর সঙ্গে নেচে মাত সারা আলি খানের। চকাচক ভিডিও সামনে আসতেই ভাইরাল!

#মুম্বই: সারা আলি খান (sara ali khan) । বলিটাউনের সব থেকে উজ্জ্বল নতুন তারকা। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রেখেছিলেন সারা। প্রথম ছবি 'কেদারনাথ' থেকেই সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অমৃতা সিং ও সইফ আলি খানের প্রথম সন্তান তিনি। সারা অভিনয়ে এসেই জিতেছেন সকলের মন। সামনেই মুক্তি পাবে সারা অভিনীত ছবি 'আতরঙ্গি রে' (Atrangi re)।
এই ছবিতে সারার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ধনুশ ও অক্ষয়কুমারকে। সারার নায়ক অক্ষয় (Akshay kumar) না ধনুশ (Dhanush)তা নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়ায় শুরু হয়েছে জল্পনা। তবে তা জানতে হলে করতে হবে আর কয়েকটা দিন অপেক্ষা। এই ছবির একটি গান 'চকাচক' ইতি মধ্যেই শোর গোল তৈরি করেছে নেট দুনিয়ায়। সারা আলি খানকে দেখা যাচ্ছে শাড়ি পরে এই গানে কোমর দোলাতে।
advertisement
advertisement
advertisement
দারুণ হট সারা এই গানে। এখন চলছে প্রোমোশনের কাজ। ছবির প্রোমোশনে এদিক ওদিক যেতে হচ্ছে তাঁকে। বেশ অনেকদিন পর এই ছবিতে মিউজিক করেছেন এ আর রহমান। এই ছবি প্রোমোশনের জন্যই রিয়েলিটি শোতেও পৌঁছে গিয়েছেন সারা। সেখানে গিয়ে মাধুরী দিক্ষিতের সঙ্গে এই গানে নেচে মাত করলেন তাঁরা (Sara-Madhuri)।
advertisement
মাধুরী বলিউডের নাচের কুইন। তাঁর লটকে ঝটকেতে এখনও মেতে গোটা সিনেমা জগত। বলা হয় মাধুরীর জায়গা কেউ নিতে পারবেন না। সত্যিই তাই। সারা নতুন প্রজন্মের অভিনেত্রী। বয়সে মাধুরীর সন্তানের সমান। সারার সঙ্গে নাচতে গিয়ে দারুণ মজা পেলেন মাধুরীও। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সারা আলি খান ও মাধুরী দিক্ষিত(Sara-Madhuri)।
advertisement
সারা আলি খান এখন ছবির প্রোমোশনে ব্যস্ত। 'আতরঙ্গি রে' তে কাজ করা নিয়ে প্রথম থেকেই বেশ উত্তেজিত ছিলেন তিনি(Sara-Madhuri)। ধনুশ এবং অক্ষয় কুমার দু'জনেই ভাল অভিনেতা। তাঁদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে সারা খুব খুশি। তিনি একটি ইনস্টারভিউতে জানিয়েছেন,  অক্ষয় কুমারের সঙ্গে কাজ করছেন তিনি এটা বিশ্বাস করতেই নাকি তাঁর অনেকটা সময় লেগেছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara-Madhuri: চকাচক মাধুরী দিক্ষিত ! সারাকে এই বয়সেও নাচে হারালেন নায়িকা! দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement