advertisement

Farhan Akhtar wedding : ফারহান-শিবাণীর বিয়ের আসর বসবে মরিশসে? ফের রাজকীয় বিয়ের সানাই বাজছে বলিউডে

Last Updated:

Farhan Akhtar wedding : ২০২২-এর অন্যতম গ্র্যান্ড ওয়েডিং হতে চলেছে ফারহান ও শিবাণীর বিয়ে।

ফারহান-শিবাণীর বিয়ের আসর বসবে মরিশসে? ফের রাজকীয় বিয়ের সানাই বাজছে বলিউডে
ফারহান-শিবাণীর বিয়ের আসর বসবে মরিশসে? ফের রাজকীয় বিয়ের সানাই বাজছে বলিউডে
#মুম্বই: এবছরই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা ফারহান আখতার (Farhan Akhtar wedding) ও গায়িকা শিবাণী দন্ডেকর (Shibani Dandekar)। বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন গীতিকার জাভেদ আখতার। ২০২২-এর অন্যতম গ্র্যান্ড ওয়েডিং হতে চলেছে ফারহান ও শিবাণীর বিয়ে। আর তাই স্বাভাবিক ভাবেই এই বিয়ে নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। জানা যাচ্ছে, মুম্বই, মরিশস ও লোনাভালা এই তিন এলাকা জুড়ে হবে তারকা জুটির বিয়ে।
প্রথমে শোনা যাচ্ছিল এই বিয়ের আসর বসবে জাভেদ আখতার ও শাবানা আজমির খান্ডালার ফার্মহাউজে। জানা যাচ্ছে ২১ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধছেন ফারহান (Farhan Akhtar wedding) ও শিবাণী। এমনই জানিয়েছিলেন বর্ষীয়ান গীতিকার তথা পাত্রের বাবা জাভেদ আখতার। তিনি বলেছিলেন, "হ্যাঁ বিয়েটা হচ্ছে। বিয়ের প্রস্তুতির দিকটা সামলাচ্ছে ওয়েডিং প্ল্যানাররা।"
advertisement
advertisement
করোনার কথা মাথায় রেখেই ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সারবেন বলে জানিয়েছিলেন তিনি। জাভেদ আখতারের কথায়, "পরিস্থিতির কথা মাথায় রেখে এখন বড় করে আমরা কিছু করতে পারব না। তাই আমরা অল্প সংখ্যক মানুষকে নিমন্ত্রণ করব। খুব সাধারণ ভাবেই হবে। এখনও তো কাউকে নেমন্তন্নও করা হয়নি।"
advertisement
বউমা অর্থাৎ শিবাণী সম্পর্কে ফারহান বলছেন, "ও খুব ভালো মেয়ে। আমরা সবাই ওকে খুব পছন্দ করি। সবচেয়ে জরুরি বিষয় হল ফারহান (Farhan Akhtar wedding) আর ও একসঙ্গে খুব ভালো আছে।"
অন্যদিকে শিবাণীর দিদি অনুষা দন্ডেকর পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে রয়েছেন হবু কনে শিবাণীও। এই বছরে বলিউড যে আরও একটি বড় রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে তা বলাই বাহুল্য। ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন শিবাণী ও ফারহান। প্রায়ই পরস্পরের সঙ্গে দুজনে নানা রকমের ছবি পোস্ট করেন ফারহান ও শিবাণী।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farhan Akhtar wedding : ফারহান-শিবাণীর বিয়ের আসর বসবে মরিশসে? ফের রাজকীয় বিয়ের সানাই বাজছে বলিউডে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement