advertisement

Bengali Reality show TRP: রিয়্যালিটি শোয়ের মাঠে খেল দেখালেন রচনা! বাকিরা কে কোথায় জেনে নিন

Last Updated:

টিআরপিতে জয়জয়কার রচনার। বলে বলে সবাইকে গোল দিলেন তিনি।রবিবারের নম্বরের নিরিখে সেরার সেরা 'দিদি নম্বর ১'। সকলকে পিছনে ফেলে আগের সপ্তাহের থেকে বেশ অনেক নম্বর বেড়ে হল ৫.৩।

কলকাতা: টিআরপিতে জয়জয়কার রচনার। বলে বলে সবাইকে গোল দিলেন তিনি।রবিবারের নম্বরের নিরিখে সেরার সেরা ‘দিদি নম্বর ১’। সকলকে পিছনে ফেলে আগের সপ্তাহের থেকে বেশ অনেক নম্বর বেড়ে হল ৫.৩। অন্যদিকে সপ্তাহের বাকি ছ’দিন অর্থাৎ সোম থেকে শনিতে এই গেম শো এনেছে  ২.৫। আগের সপ্তাহেও তার ঝুলিতে ছিল একই নম্বর।
গত সপ্তাহের থেকে ০.২ নম্বর কম পেয়ে কিছুটা পেছিয়ে গেল ‘ডান্স বাংলা ডান্স’। এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়কে।  সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা।
advertisement
advertisement
কিন্তু এই রবিবার  ‘ডান্স বাংলা ডান্স’-এ ছিল বড় চমক। সেদিন রবীন্দ্রজয়ন্তী পালিত হয়। পাশাপাশি মোহনা থেকে শ্বেতা-সহ আরও অনেক তারকারা উপস্থিত ছিলেন। কিন্তু তার সত্ত্বেও  ‘দিদি নম্বর ১’-কে  টেক্কা দিতে পারল না এই শো। গত সপ্তাহে ৫.২ নম্বর কমে হল  ৫.০ নম্বর।
advertisement
অন্যদিকে টিআরপি তালিকায়  পিছিয়েই রইল ‘সুপার সিঙ্গার’। মোনালি ঠাকুর, শান, রূপম ইসলামের পাশাপাশি যিশু সেনগুপ্তের মতো সঞ্চালক। এখানে ইতিমধ্যেই শুরু হয়েছে সেরা ১০-এর লড়াই। পাশাপাশি ছোট পর্দার নানা তারকা হাজির  থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় সেরার লড়াইয়ে টক্কর দিতে পারছে না ‘সুপার সিঙ্গার’। তবে এই সপ্তাহে নম্বর কিছুটা বেড়েছে।  গত সপ্তাহে ৩.৭ নম্বর এই সপ্তাহে কমে হয়েছে ৩.৫।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality show TRP: রিয়্যালিটি শোয়ের মাঠে খেল দেখালেন রচনা! বাকিরা কে কোথায় জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement