advertisement

Bengali Reality show TRP: রিয়্যালিটি শোয়ের নম্বর কমছে হু হু করে! দর্শকদের আগ্রহ কমছে? এবার সেরার স্থানে কে

Last Updated:

'ডান্স বাংলা ডান্স' থেকে  'দিদি নম্বর ১', 'সুপার সিঙ্গার' সব বাংলা রিয়্যালিটি শোয়ের বেশ অনেকটা করে কমল নম্বর। তবে এর মধ্যেও ছক্কা হাঁকালেন দিদি নম্বর ১ রচনা বন্দ্যোপাধ্যায়। 

 কলকাতা:  'ডান্স বাংলা ডান্স' থেকে  'দিদি নম্বর ১',  'সুপার সিঙ্গার' সব বাংলা রিয়্যালিটি শোয়ের বেশ অনেকটা করে কমল নম্বর। তবে এর মধ্যেও ছক্কা হাঁকালেন দিদি নম্বর ১ রচনা বন্দ্যোপাধ্যায়।  'দিদি নম্বর ১' থেকে 'ডান্স বাংলা ডান্স' 'জি বাংলা'র এই দুই রিয়্যালিটি শোকে বেশ কিছু সপ্তাহ ধরে টক্কর দিতে পারছে না 'সুপার সিঙ্গার'।  'দিদি নম্বর ১'-এ সোম থেকে শনি বারে নম্বর ২।৬, যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। কিন্তু রবিবারের নম্বর কমেছে।
'ডান্স বাংলা ডান্স'-এ  কিছু সপ্তাহ পরে বিচারকের আসনে ফিরলেন মৌনী। কিন্তু তাও টিআরপি তালিকায় সেরার সেরা হতে পারল না এই শো। বরং অনেকটাই কমলো নম্বর। গত সপ্তাহে ৫.৭ নম্বর কমে হল ৫.০ নম্বর।
advertisement
advertisement
এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়কে। সঙ্গে সঞ্চালকের ভূমিকায় অঙ্কুশ হাজরা।
টিআরপি তালিকায়  পিছিয়েই রইল 'সুপার সিঙ্গার'। মোনালি ঠাকুর, শান, রূপম ইসলামের পাশাপাশি যীশু সেনগুপ্তের মতো সঞ্চালক থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় সেরার লড়াইয়ে টক্কর দিতে পারছে না 'সুপার সিঙ্গার'। পাশাপাশি নম্বরেও দেখা গেল পতন। গত সপ্তাহে ৪.২ নম্বর এই সপ্তাহে  কমে ৩.৫ হল।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality show TRP: রিয়্যালিটি শোয়ের নম্বর কমছে হু হু করে! দর্শকদের আগ্রহ কমছে? এবার সেরার স্থানে কে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement