advertisement

Bengali Serial TRP: শোলাঙ্কির হঠাৎ বিদায়েই কি 'গাঁটছড়া' আবার সেরা দশে! এবার টিআরপি তালিকায় দারুণ চমক

Last Updated:

আবারও 'অনুরাগের ছোঁয়া'কে বড় ব্যাবধানে পিছনে ফেলে টিআরপি টপার 'জগদ্ধাত্রী'। সাংভির বিয়ে থেকে শুরু করে ক্রিকেটারের রহস্য মৃত্যু সব মিলিয়ে একের পর এক টুইস্টের ভরা এই মেগা আগের সপ্তাহের থেকে ০.২ নম্বর বেশি পেয়ে টিআরপি তালিকায় নিজের জায়গা বজায় রাখল।

কলকাতা: আবারও 'অনুরাগের ছোঁয়া'কে বড় ব্যবধানে পিছনে ফেলে টিআরপি টপার 'জগদ্ধাত্রী'। সাংভির বিয়ে থেকে শুরু করে ক্রিকেটারের রহস্য মৃত্যু সব মিলিয়ে একের পর এক টুইস্টের ভরা এই মেগা আগের সপ্তাহের থেকে ০.২ নম্বর বেশি পেয়ে টিআরপি তালিকায় নিজের জায়গা বজায় রাখল।
অন্যদিকে দীপা-সূর্যের একসঙ্গে থাকা, সূর্যের অ্যাকসিডেন্টের পরও ভুল বোঝাবুঝি মিটছে না তাদের। তাই কী দর্শকরা আগ্রহ হারাচ্ছে?  নম্বর কমল এই মেগার। আগের সপ্তাহে ৭.৯ থেকে এই সপ্তাহে ৭.৭-এ নেমে এল।
advertisement
advertisement
'গৌরী এলো' আবার এই সপ্তাহে  'নিম ফুলের মধু'কে টক্কর দিয়ে তৃতীয় স্থানে উঠে এল। অন্যদিকে ৭.৫ নম্বর পেয়ে 'নিম ফুলের মধু' এবার চতুর্থ স্থানে। অন্যদিকে পঞ্চমী আর এই সপ্তাহে পঞ্চমে নেই। ৫.৭ নম্বর পেয়ে এবার এই মেগা সপ্তমে। 'রাঙা বউ'তে পাখি বাড়িতে ফিরিয়ে আনল কুশের বাবাকে। পাশাপাশি কুশের উপর হওয়া একের পর এক অন্যায়ে প্রতিবাদ করে পাখির রুখে দাঁড়ানো, পাখি-কুশের প্রেমই কী তবে এই মেগার প্রতি দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে?
advertisement
খেলনা বাড়ি নিজের জায়গা ধরে রাখল অষ্টমেই, পাশাপাশি  অষ্টম স্থানে জায়গা করে নিল 'মেয়েবেলা'ও। অন্যদিকে খড়ির মৃত্যুতে বেড়ে গেল 'গাঁটছড়া'র নম্বর। বেশ কিছু সপ্তাহ পর আবার সেরা দশে জায়গা করে নিল এই মেগা। ৫.৩ নম্বর পেয়ে নবম স্থানে 'গাঁটছড়া'। সকলকে তাক লাগিয়ে সেরা দশে প্রথম বারের জন্য জায়গা করে নিল  'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'। এবার তাদের ঝুলিতে ৫.২।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথমজগদ্ধাত্রী
দ্বিতীয়অনুরাগের ছোঁয়া
তৃতীয়গৌরী এলো
চতুর্থনিম ফুলের মধু
পঞ্চমরাঙা বউ
ষষ্ঠবাংলা মিডিয়াম
সপ্তমপঞ্চমী
অষ্টমমেয়েবেলা, খেলনা বাড়ি
নবমগাঁটছড়া
দশম কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: শোলাঙ্কির হঠাৎ বিদায়েই কি 'গাঁটছড়া' আবার সেরা দশে! এবার টিআরপি তালিকায় দারুণ চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement