advertisement

Thunderstorm Effect On Toto: রাতের অন্ধকারে তুমুল আতঙ্ক, ধেয়ে এল প্রবল ঝড়, গাছ ভেঙে সজোরে পড়ল টোটোর ওপর

Last Updated:

Thunderstorm Effect On Toto: এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই ঘটনায় খবর দেওয়া হয় ইংরেজবাজার থানা ও বিপর্যয় মোকাবিলা দফতরে।

মালদহ শহরের গান্ধী মূর্তির এলাকার ঘটনা 
মালদহ শহরের গান্ধী মূর্তির এলাকার ঘটনা 
মালদহ: আচমকাই ঝড়ের দাপটে লন্ডভন্ড পরিস্থিতি মালদহে। যাত্রীবাহী টোটোর উপর কৃষ্ণচূড়ার ডাল ভেঙে বিপত্তি। ঘটনায় আহত মহিলা যাত্রী সহ টোটো চালক। রবিবার রাতে হঠাৎ ঝড়ের তাণ্ডবে মালদহ শহরে দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। টোটোর ওপর গাছের ডাল ভেঙে পড়ে আহত হলেন এক মহিলা যাত্রী ও টোটো চালক। আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ৯টা নাগাদ হঠাৎ করেই প্রবল গতিতে ঝড় শুরু হয়। সেই সময় ইংরেজবাজার শহরের গান্ধী মূর্তির পাদদেশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল ভেঙে রাস্তা দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী টোটোর উপর পড়ে। দুর্ঘটনায় টোটোতে থাকা এক মহিলা যাত্রী এবং চালক আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
advertisement
advertisement
স্থানীয় এক দোকানদার বিপুল পাল জানান, “হঠাৎ ঝড় শুরু হতেই মুহূর্তের মধ্যেই কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে টোটোর উপর পড়ে। এক মহিলা ও টোটো চালক আহত হয়েছে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
advertisement
এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এদিকে এই ঘটনার পর রাস্তায় যাতায়াতে বিঘ্ন ঘটায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে রাস্তা থেকে ভেঙে পড়া গাছের ডাল সরানোর ব্যবস্থা করে। এই ঘটনায় খবর দেওয়া হয় ইংরেজবাজার থানা ও বিপর্যয় মোকাবিলা দফতরে। ঘটনায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখে রাস্তার উপর থাকা গাছের ডাল পালা সরিয়ে যাতায়াত নিয়ন্ত্রণে আনে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Thunderstorm Effect On Toto: রাতের অন্ধকারে তুমুল আতঙ্ক, ধেয়ে এল প্রবল ঝড়, গাছ ভেঙে সজোরে পড়ল টোটোর ওপর
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement