advertisement

Bengali Reality Show TRP: রচনা, যিশু, মিঠুন, কে জিতলেন সিংহাসন? রিয়্যালিটি শো-র যুদ্ধের চমক দেওয়া ফল

Last Updated:

রিয়্যালিটি শো-তে রচনার জয়জয়কার। এবারের টিআরপি তালিকায় 'স্টার জলসা'কে পিছনে ফেলে বাজিমাত করল 'জি বাংলা' রিয়্যালিটি শোগুলি।

কলকাতা: রিয়্যালিটি শো-তে রচনার জয়জয়কার। এবারের টিআরপি তালিকায় 'স্টার জলসা'কে পিছনে ফেলে বাজিমাত করল 'জি বাংলা' রিয়্যালিটি শোগুলি। 'দিদি নম্বর ১' থেকে 'ডান্স বাংলা ডান্স' 'জি বাংলা'র এই দুই রিয়্যালিটি শোকে বেশ কিছু সপ্তাহ ধরে টক্কর দিতে পারছে না 'সুপার সিঙ্গার'। আগের তুলনায় নম্বর খুব সামান্য বাড়লেও টিআরপিতে ছক্কা মারল  'দিদি নম্বর ১'।  আগের সপ্তাহে যেখানে নম্বর ছিল ৬.৭। এবার তা খুব সামান্য বেড়ে হল ৬.৮।
টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখতে পারল না 'ডান্স বাংলা ডান্স'। এই সপ্তাহতেও  বিচারকের আসনে দেখা না গেলেও  মৌনিকে। গত সপ্তাহে ৭.১ নম্বর এই সপ্তাহে  কমে ৬.৩ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল ।
advertisement
advertisement
এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়কে। তবে আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও মৌনির বদলে বিচারক হিসেবে ছিলেন পূজা বন্দ্যোপাধায়। সঙ্গে সঞ্চালকের ভূমিকায় অঙ্কুশ হাজরা।
advertisement
টিআরপি তালিকায়  পিছিয়েই রইল 'সুপার সিঙ্গার'। মোনালি ঠাকুর, শান, রূপম ইসলামের পাশাপাশি যীশু সেনগুপ্তের মতো সঞ্চালক থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় সেরার লড়াইয়ে টক্কর দিতে পারছে না 'সুপার সিঙ্গার'। পাশাপাশি নম্বরের দেখা গেল পতন। গত সপ্তাহে ৩.৬ নম্বর এই সপ্তাহে  কমে ৩.৫ হল।
অন্যদিকে 'ঘরে ঘরে জি বাংলা'র টিআরপি তালিকায় শেষেই থেকে যাচ্ছে। নতুন এই শো মন জয় করতে পারছে না দর্শকদের। এবার ঘরে এনেছে মাত্র ১.৪ নম্বর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality Show TRP: রচনা, যিশু, মিঠুন, কে জিতলেন সিংহাসন? রিয়্যালিটি শো-র যুদ্ধের চমক দেওয়া ফল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement