advertisement

Bengali Reality Show TRP: মৌনী-অরিত্রর হাত ধরে বাজিমাত 'ডান্স বাংলা ডান্স'-এর! রিয়্যালিটি শো-এর টিআরপি যুদ্ধে কে কোথায় জেনে নিন

Last Updated:

'ডান্স বাংলা ডান্স'-এ মৌনীর  সঙ্গেই ফিরল সেরার শিরোপা। গত সপ্তাহে ৪.৭ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল‌ 'ডান্স বাংলা ডান্স'। আবার এই সপ্তাহে সব রিয়্যালিটি শো-কে পিছনে বড় নম্বরের ব্যবধানে সেরার সেরা হল 'ডান্স বাংলা ডান্স'।

টিআরপিতে বাজিমাত 'ডান্স বাংলা ডান্স'-এর
টিআরপিতে বাজিমাত 'ডান্স বাংলা ডান্স'-এর
কলকাতা: 'ডান্স বাংলা ডান্স'-এ মৌনীর  সঙ্গেই ফিরল সেরার শিরোপা। গত সপ্তাহে ৪.৭ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল‌ 'ডান্স বাংলা ডান্স'। আবার এই সপ্তাহে সব রিয়্যালিটি শো-কে পিছনে বড় নম্বরের ব্যবধানে সেরার সেরা হল 'ডান্স বাংলা ডান্স'।
এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়। সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা, কিন্তু এবার সঙ্গে যোগ দিয়েছেন অরিত্র দত্ত বণিকও।
advertisement
advertisement
তবে আগের সপ্তাহের টপার 'দিদি নম্বর ১' পিছিয়ে পড়ল। 'দিদি নম্বর ১' টিআরপি তালিকায় দ্বিতীয় হলেও নম্বর আগের থেকে সামান্য বেড়েছে। আগের সপ্তাহে যেখানে নম্বর ছিল ৫.২। এবার সেখানে ৫.৮।'
'দিদি নম্বর ১', 'ডান্স বাংলা ডান্স' 'জি বাংলা'র এই দুই রিয়্যালিটি শো-কে টক্কর দিতে পারল না 'সুপার সিঙ্গার'। এবারের টিআরপি তালিকায় 'স্টার জলসা'কে পিছনে ফেলে বাজিমাত করল 'জি বাংলা' রিয়্যালিটি শো গুলি।
advertisement
মোনালি ঠাকুর, শান, রূপম ইসলামের পাশাপাশি যীশু সেনগুপ্তের মতো সঞ্চালক থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় পিছিয়েই থাকল 'সুপার সিঙ্গার'। তবে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নম্বর কিছুটা বাড়ল। দোলে নানা চমক থাকলেও সেরার স্থান দখল করতে পারল না 'সুপার সিঙ্গার'।
অন্যদিকে সবথেকে পিছনে রইল জি বাংলার নতুন শো 'ঘরে ঘরে জি বাংলা'। মাত্র ১.৩ নম্বর ঘরে এনেছে এই নতুন শো।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality Show TRP: মৌনী-অরিত্রর হাত ধরে বাজিমাত 'ডান্স বাংলা ডান্স'-এর! রিয়্যালিটি শো-এর টিআরপি যুদ্ধে কে কোথায় জেনে নিন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement