advertisement

Bengali Reality show TRP: রচনা, যিশু, মিঠুন কার মাথায় উঠল সেরার মুকুট? রিয়্যালিটি শো-র দৌড়ে চমক দেওয়া ফল

Last Updated:

শনি ও রবিবারের টিআরপির নিরিখে সবাইকে গোল দিয়ে আবার 'ডান্স বাংলা ডান্স সেরার সেরা। এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়কে।  সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা।

 রচনা, যিশু, মিঠুন কার মাথায় উঠল সেরার মুকুট?
রচনা, যিশু, মিঠুন কার মাথায় উঠল সেরার মুকুট?
কলকাতা: শনি ও রবিবারের টিআরপির নিরিখে সবাইকে গোল দিয়ে আবার ‘ডান্স বাংলা ডান্স সেরার সেরা। এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়কে।  সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা।
কিন্তু এই শনিবার  ‘ডান্স বাংলা ডান্স’-এ ছিল বড় চমক। শুভশ্রী , শ্রাবন্তী, মৌনীর সঙ্গে বিচারক হিসেবে ছিলেন তনুশ্রী শঙ্করও। তাঁকে কর্মকার পরিবারের সঙ্গে ‘প্রান ভরিয়ে’ গানে নৃত্য পরিবেশনও করতে দেখা যায়। সব মিলিয়ে জমজমাট এই শো আবার  টিআরপি তালিকায় প্রথম স্থানে নিজের জায়গা করে নিল। সঙ্গে সঙ্গে নম্বর বাড়ল বেশ কিছুটা। গত সপ্তাহে ৫.০ নম্বর বেড়ে এই সপ্তাহে হল  ৫.২ নম্বর।
advertisement
advertisement
অন্যদিকে, রবিবারের নম্বরের নিরিখে কিছুটা পিছিয়ে পড়ল ‘দিদি নম্বর ১’। টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখতে পারল না। সঙ্গে নম্বর এক ধাক্কায় অনেকটা কমল। গত সপ্তাহে এনেছিল ৫.৪। আর এই সপ্তাহে ৪.৯।
advertisement
অন্যদিকে টিআরপি তালিকায়  পিছিয়েই রইল ‘সুপার সিঙ্গার’। মোনালি ঠাকুর, শান, রূপম ইসলামের পাশাপাশি যীশু সেনগুপ্তের মতো সঞ্চালক। পাশাপাশি ছোট পর্দার নানা তারকা হাজির  থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় সেরার লড়াইয়ে টক্কর দিতে পারছে না ‘সুপার সিঙ্গার’। তবে এই সপ্তাহে নম্বর কিছুটা বেড়েছে।  গত সপ্তাহে ৩.৫ নম্বর এই সপ্তাহে  বেড়ে হয়েছে ৩.৭।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality show TRP: রচনা, যিশু, মিঠুন কার মাথায় উঠল সেরার মুকুট? রিয়্যালিটি শো-র দৌড়ে চমক দেওয়া ফল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement