KIFF-এ দেখানো হবে ছবি, 'প্রমাণ করতে চাই, নাচগানের সঙ্গে অভিনয়টাও পারি', বললেন অঙ্কুশ
- Published by:Sanchari Kar
Last Updated:
লকডাউনে একই ছাদের নীচে বসবাস করা চার জন মানুষের জীবনকে এক সূত্রে গেঁথে তৈরি হয়েছে ছবির গল্প। তাদের জীবনের লড়াই, হতাশা, চাওয়া-পাওয়াকে পর্দায় ফুটিয়ে তুলেছেন ইন্দ্রদীপ।
#কলকাতা: রবিবার ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত 'উত্তরণ'। ছবিটিতে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায়, অঙ্কুশ হাজরা, সায়নী ঘোষ এবং ঋতব্রত মুখোপাধ্য়ায়ের মতো শিল্পীরা। লকডাউনে একই ছাদের নীচে বসবাস করা চার জন মানুষের জীবনকে এক সূত্রে গেঁথে তৈরি হয়েছে ছবির গল্প। তাদের জীবনের লড়াই, হতাশা, চাওয়া-পাওয়াকে পর্দায় ফুটিয়ে তুলেছেন ইন্দ্রদীপ।
এই ছবির হাত ধরেই চেনা ছক ভাঙছেন অঙ্কুশ। চলচ্চিত্র উৎসবে ছবিটি মুক্তির ঠিক আগে নিউজ১৮ বাংলাকে তেমনটাই জানালেন অভিনেতা। বললেন, "আমি এত দিন বাণিজ্যিক ছবিই বেশি করেছি। এমন কোনও কাজ হয়তো করিনি যা মানুষকে ভাবাবে। অনেকেই ভাবেন, আমি শুধু নাচগান পারি। এই ছবিটি দেখলে তাঁরা হয়তো বুঝবেন যে, আমি অভিনয়ও করতে পারি।"
advertisement
advertisement
২০১০ সালে টলিউডে হাতেখড়ি অঙ্কুশের। কেরিয়ারের শুরু থেকেই ঝুঁকেছেন বাণিজ্যিক ছবির দিকে। সাফল্যও পেয়েছেন। অঙ্কুশের যুক্তি, "কমার্শিয়াল ছবিতেও অভিনয় করতে হয়। অনেক ছবিতেই আমি ভাল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। কিন্তু দর্শকদের একাংশ, একটু
advertisement
অন্য ধরনের ছবি দেখতে ভালবাসেন। তাঁদের কথা মাথায় রেখেই 'উত্তরণ'-এ অভিনয়ের সিদ্ধান্ত।"
চলচ্চিত্র উৎসবের পর ওটিটি-তেও মুক্তি পাবে ছবিটি। অঙ্কুশেক আশা, চেনা ছক ভেঙে নতুন কিছু করার তাঁর এই প্রচেষ্টা প্রশংসিত হবে দর্শকমহলে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 18, 2022 1:53 PM IST








