advertisement

Aditya Singh Rajput Death: আদিত্যর শরীরে ক্ষতচিহ্ন! ছেলের মরদেহ দেখতে এসে অঝোরে কান্না নায়কের মায়ের, চোখে জল ভক্তদের

Last Updated:

Aditya Singh Rajput Death: নায়কের আর এক বন্ধুর দাবি, নায়কের হার্ট অ্যাটাক হয়েছে। অথবা বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। যদিও সূত্রের দাবি, অতিরিক্ত মাদক সেবন অর্থাৎ ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে।

প্রয়াত আদিত্য সিং রাজপুত
প্রয়াত আদিত্য সিং রাজপুত
মুম্বই: প্রয়াত অভিনেতা আদিত্য সিং রাজপুত। হাসপাতালে পৌঁছলেন প্রয়াত নায়কের মা। তাঁর ছবি দেখে চোখে জল এল সকলের। ছেলের মরদেহ দেখতে এসে অঝোরে কেঁদে ফেললেন মা। সেই ছবি প্রকাশ পেয়েছে। আদিত্যর মাকে হাত ধরে ধরে নিয়ে যাওয়া হয় ভিতরে। সঙ্গে পরিবারের অন্যরা। আজ দুপুরেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।
আদিত্যর মৃতদেহর ময়নাতদন্ত চলছে হাসপাতালে। কীভাবে আচমকা মৃত্যু হল অভিনেতার? দানা বাঁধছে রহস্য। নায়কের আর এক বন্ধুর দাবি, নায়কের হার্ট অ্যাটাক হয়েছে। অথবা বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। যদিও সূত্রের দাবি, অতিরিক্ত মাদক সেবন অর্থাৎ ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে নায়কের।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না বেরনো পর্যন্ত কিছু বলা যাবে না। তবে পুলিশ অভিনেতার শরীরে দু’টি আঘাতের চিহ্ন দেখেছে। মাথার পিছনে ফোলা এবং বাঁদিকের কানে কেটে যাওয়ার চিহ্ন।
advertisement
ফের রহস্যজনক মৃত্যু বিনোদন জগতে। সোমবার, ২২ মে, বাথরুম থেকে নিথর দেহ উদ্ধার প্রখ্যাত অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্যর। সংবাদমাধ্যমের খবর, তাঁকে যখন হাসপাতালে আনা হয়েছে, ততক্ষণে তিনি মৃত। মাত্র ৩২ বছর বয়সেই থেমে গেল আদিত্যর পথচলা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditya Singh Rajput Death: আদিত্যর শরীরে ক্ষতচিহ্ন! ছেলের মরদেহ দেখতে এসে অঝোরে কান্না নায়কের মায়ের, চোখে জল ভক্তদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement