advertisement

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের মুখে স্থগিত শিক্ষকদের বদলি প্রক্রিয়া! জানাল রাজ্য স্কুল শিক্ষা দফতর

Last Updated:

পঞ্চায়েত ভোটের মুখে শিক্ষকদের বদলি প্রক্রিয়া আপাতত স্থগিত রাখল রাজ্য। রাজ্য স্কুল শিক্ষা দফতর চিঠি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদকে। শিক্ষকদের বদলি প্রক্রিয়া আপাতত বিবেচনাধীন রয়েছে।

কলকাতা: বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। সামনেই পঞ্চায়েত ভোট। রাজ্যের জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। তারমধ্যেই শিক্ষকদের বদলি প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ রাজ্যের। রাজ্য স্কুল শিক্ষা দফতর চিঠি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদকে। শিক্ষকদের বদলি প্রক্রিয়া আপাতত বিবেচনাধীন রয়েছে। গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে রাজ্য। তাই আপাতত শিক্ষকদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার সংক্রান্ত বর্ধিত প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদকে।
গরমের ছুটির পর শিক্ষকদের বদলি প্রক্রিয়ার নির্দেশিকা জারি করা হবে কি? হাইকোর্টের নির্দেশ মোতাবেক তা জানতে চেয়ে পর্ষদ চিঠি দিয়েছিল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে। তার উত্তরেই রাজ্য স্কুল শিক্ষা দফতর বদলি প্রক্রিয়ার নির্দেশিকা আপাতত জারি না করার জন্য পর্ষদকে জানিয়েছে,  বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে আদালত৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ে সিদ্ধান্ত নিতে হবে৷ আদালতের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
আদালতের তরফ থেকে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোথায়, কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, তা নিয়ে আলোচনা করে নির্দিষ্ট করবে কমিশন৷ আর সেই সিদ্ধান্ত নিয়েই ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, এই নির্দেশ দিয়েছে আদালত৷
এ ছাড়াও পুলিশের উর্দি পরে ভোটে কাজ করছে সিভিক ভলেন্টিয়ার, একাধিক ক্ষেত্রে এই অভিযোগ আসার পরে আদালতে মামলা হয়৷ আর আদালতে সেই মামলার প্রেক্ষিতে আদালত জানিয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা করে আইডেন্টিটি কার্ড রাখতে হবে৷ তাঁদের আলাদা আলাদা পরিচয় রাখতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের মুখে স্থগিত শিক্ষকদের বদলি প্রক্রিয়া! জানাল রাজ্য স্কুল শিক্ষা দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement