advertisement

Gold Price Today : ফের পতন সোনার দাম, রুপোর দাম নামল ৬০ হাজার টাকার নীচে, জেনে নিন লেটেস্ট রেট....

Last Updated:

Gold Price Today : রুপোর দামে এদিন পতন দেখা গিয়েছে যার জেরে দাম কমে প্রতি কিলোতে ৬০ হাজার টাকার নীচে চলে এসেছে ৷

#নয়াদিল্লি: গ্লোবাল মার্কেটের প্রভাবের জেরে দেশে বাজারে চাহিদা কমতে সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ সোনার দামে এদিন সামান্য পতন দেখা গিয়েছে ৷ অন্যদিকে, রুপোর দাম ৬০ হাজার টাকার নীচে চলে এসেছে ৷
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বুধবার সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ২ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫০,৮২০ টাকা হয়ে গিয়েছে ৷ এদিন ট্রেডিংয়ের শুরুতে সোনার দাম ছিল ৫০,৭৭৯ টাকা ৷ দেশের বাজারে চাহিদা কমায় দামেও পতন দেখা গিয়েছে ৷
advertisement
advertisement
রুপোর দামে বড় পতন -
রুপোর দামে এদিন পতন দেখা গিয়েছে যার জেরে দাম কমে প্রতি কিলোতে ৬০ হাজার টাকার নীচে চলে এসেছে ৷ এমসিএক্সে এদিন রুপোর দাম ২১৩ টাকা কমে প্রতি কিলোতে ৫৯,৩২৬ টাকা হয়েছে ৷ এর আগে রুপোর দাম ট্রেডিংয়ের শুরুতে ৫৯,২৮০ টাকা ছিল ৷ আগের দিনের থেকে এদিন রুপোর দাম ০.৩৬ শতাংশ কম ছিল ৷
advertisement
গ্লোবাল মার্কেটে সোনা ও রুপোর দাম-
বিশ্ব বাজারে সোনা ও রুপোর সাপ্লাইয়ে লাগাতার প্রভাব পড়ছে ৷ এদিন সোনার দাম প্রতি আউন্সে ১৮২১.৮৮ ডলার হয়েছে, আগের দিনের থেকে যা ০.১৯ শতাংশ বেশি ৷ অন্যদিকে, এদিন রুপোর দাম প্রতি আউন্সে ২০.৮৫ ডলার হয়েছে যা আগের দিন থেকে ০.১১ শতাংশ বেড়ে গিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today : ফের পতন সোনার দাম, রুপোর দাম নামল ৬০ হাজার টাকার নীচে, জেনে নিন লেটেস্ট রেট....
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement