advertisement

Moffakerul Islam Arrest: পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মোটরসাইকেলে বাগডোগরা, বিমানবন্দরে নাম বলতেই জালে মিম নেতা মোফেক্কারুল

Last Updated:

২০২১ সালের নির্বাচনে এআইএমআইএম-এর প্রার্থীও হয়েছিলেন ধৃত আইনজীবী মোফেক্কারুল ইসলাম৷

মোথাবাড়ি কাণ্ডের মূল চক্রী বলা হচ্ছে মিম নেতা মোফেক্কারুলকে৷
মোথাবাড়ি কাণ্ডের মূল চক্রী বলা হচ্ছে মিম নেতা মোফেক্কারুলকে৷
বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: গ্রেফতারি এড়াতে শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন৷ গাড়ি ছেড়ে বাইকে করে বাগডোগরায় এসে ভিন রাজ্যে পরিকল্পনাও করেছিলেন৷ যদিও শেষরক্ষা হল না৷ শেষ পর্যন্ত বাগডোগরা বিমানবন্দর থেকেই শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করেছে মোফাক্কেরুল ইসলাম৷
সিআইডি সূত্রে খবর, গত বুধবার রাতে কালিয়াচকে বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছিল পেশায় আইনজীবী এবং এআইএমআইএম নেতা মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে৷ সিআইডি সূত্রে খবর, গত বুধবার রাতে কালিয়াচকে অশান্তির ঘটনার পর নিজের সহযোগী আক্রামুল বাগানির গাড়িতেই কালিয়াচক থেকে প্রথমে আলিপুরদুয়ারে যান মোফাক্কেরুল ইসলাম৷ এই আক্রামুল বাগানিকেও গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
কালিয়াচকের ঘটনায় তাঁর উস্কানিমূলক ভিডিও ভাইরাল হওয়ার পরই মোফেক্কারুলের খোঁজ শুরু করে পুলিশ এবং সিআইডি৷ বিপদ বুঝে ভিন রাজ্যে পালানোর ছক কষেন এই আইনজীবী৷ এ দিন সকালে আলিপুরদুয়ার থেকে মোটরসাইকেলে করে বাগডোগরা বিমানবন্দরে আসেন মোফেক্কারুল ইসলাম ও আক্রামুল বাগানি৷ বিমানবন্দরের কাউন্টারে মোফেক্কারুল ইসলাম নিজের নাম বলতেই খবর যায় সিআইডি-র কাছে৷ কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকেই মোফেক্কারুল ইসলামকে গ্রেফতার করা হয়৷ ওই মোটরসাইকেলটিকেও আটক করা হয়েছে৷
advertisement
advertisement
গ্রেফতারির পর মোফেক্কারুল এবং আক্রামুলকে নিয়ে মালদহের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ৷ মালদহ নিয়ে যাওয়ার পথে মোফেক্কারুল বলেন, ডিলিট হওয়া ভোটারদের নাম যতক্ষণ না ভোটার তালিকায় তোলা হবে, ততক্ষণ আন্দোলন চলবে৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Moffakerul Islam Arrest: পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মোটরসাইকেলে বাগডোগরা, বিমানবন্দরে নাম বলতেই জালে মিম নেতা মোফেক্কারুল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement