advertisement

PM Kisan: নিয়মে বড়সড় বদল করল সরকার, এবার এই ডকুমেন্ট ছাড়া মিলবে না টাকা

Last Updated:

PM Kisan: এখন সমস্ত ডকুমেন্টের সফ্ট কপি পিডিএফ ফাইল হিসেবে পোর্টালে আপলোড করতে হবে ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার নামে প্রতারণা রুখতে সরকারের তরফে একাধিক নিয়মে বদল করা হয়েছে ৷ PM Kisan যোজনার রেজিস্ট্রেশনের জন্য রেশন কার্ড থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ রেশন কার্ডের নম্বর আসার পর স্বামী বা স্ত্রী বা পরিবারের যে কোনও একজন সদস্য পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা নিতে পারবেন ৷ নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ডকুমেন্টের সফ্ট কপি বানিয়ে পোর্টালে আপলোড করতে হবে ৷
এখন কী কী ডকুমেন্টস দিতে হবে ?
পিএম কিষান যোজনায় প্রথম বার রেজিস্ট্রেশন করালে আবেদনকারীকে রেশন কার্ডের নম্বর দিতে হবে ৷ এর পাশাপাশি রেশন কার্ডের পিডিএফ ফাইলও আপলোড করতে হবে ৷ জমির কাগজ, ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ডের হার্ড কপি জমা করা আর বাধ্যতামূলক নয় ৷ এখন সমস্ত ডকুমেন্টের সফ্ট কপি পিডিএফ ফাইল হিসেবে পোর্টালে আপলোড করতে হবে ৷ এর জেরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে ৷
advertisement
advertisement
বছরে ৬০০০ টাকা কৃষকদের আর্থিক সাহায্য করে সরকার-
পিএম কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকদের বছরে ৬০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করা হয়ে থাকে ৷ এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি অনলাইন ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হয় ৷ এই সুবিধা নেওয়ার জন্য যোজনায় নিজের নাম নথিভুক্ত করাতে হবে ৷
advertisement
তিনটি কিস্তিতে টাকা পাবেন কৃষকরা -
এই যোজনায় তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের টাকা পাঠিয়ে থাকে সরকার ৷ প্রথম কিস্তির টাকা ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে পাঠানো হয়, দ্বিতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে পাঠানো হয় এবং তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে পাঠানো হয় ৷
advertisement
অনলাইনে এই ভাবে লিস্টে চেক করে নিন নিজের নাম-
এর জন্য প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে ৷ হোমপেজে ফার্মার কর্নারে গিয়ে সুবিধাভোগীদের লিস্টে উপরে ক্লিক করতে হবে ৷ এরপর নিজের রাজ্য, জেলা, ব্লক ও গ্রামের নাম দিয়ে Get Report এ ক্লিক করতেই পুরো লিস্ট আপনার সামনে চলে আসবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: নিয়মে বড়সড় বদল করল সরকার, এবার এই ডকুমেন্ট ছাড়া মিলবে না টাকা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement