advertisement

PM Kisan: এখনও আসেনি পিএম কিষান যোজনার টাকা ? তাহলে অবশ্যই করুন এই কাজটি....

Last Updated:

PM Kisan: আপনাকে এই স্টেপসগুলো ফলো করতে হবে -

#নয়াদিল্লি: দেশের প্রায় কোটি কোটি কৃষকরা এখনও পর্যন্ত পিএম কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা পেয়েছেন ৷ কয়েকদিন আগেই দশম কিস্তির টাকা প্রায় ১০.৫৭ কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে ৷ পিএম কিষান যোজনায় প্রায় ১২.৪৪ কোটির বেশি কৃষক পরিবার রেজিস্টার্ড রয়েছে ৷ সেই হিসেব অনুযায়ী, এখনও প্রায় ২ কোটি কৃষকদের দশম কিস্তির টাকা পেন্ডিং রয়েছে ৷
আপনিও যদি দশম কিস্তির টাকা না পেয়ে থাকেন তাহলে শীঘ্রই এই কাজটি করুন ৷ এর জন্য পিএম কিষান টোল ফ্রি নম্বর, হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে ৷ এখান থেকে আপনি জানতে পারবেন আপনার কিস্তির টাকা কেন আটকে রয়েছে ৷
advertisement
advertisement
কিস্তির টাকা আটকে যাওয়ার একাধিক কারণ হতে পারে ৷ ভুল আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া ৷ যদি তাই হয় তাহলে অগাস্ট ও নভেম্বরের পেন্ডিং কিস্তির টাকাও পাবেন না ৷ পিএম কিষান যোজনার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আধার নম্বর সংশোধন করতে পারবেন ৷ এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না ৷
advertisement
আপনাকে এই স্টেপসগুলো ফলো করতে হবে -
-- প্রথমে পিএম কিষানের ওয়েবসাইটে pmkisan.gov.in যেতে হবে
-- পেজের উপরের দিকে ফার্মাস কর্নার ট্যাবে ক্লিক করতে হবে
--লিঙ্কে ক্লিক করলে আধার এডিট করার একটি লিঙ্ক দেখাবে, সেখানে ক্লিক করতে হবে
advertisement
-- এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে ৷ এখানে আধার নম্বর ঠিক করতে পারবেন
-- অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলে এবং সেটি বদলাতে চাইলে কৃষি বিভাগ কার্যালয়ে যোগাযোগ করতে হবে ৷ এখানে গিয়ে অ্যাকাউন্ট নম্বরে সংশোধন করতে পারবেন ৷
এর জন্যেও আটকে যেতে পারে টাকা -
দেখা গিয়েছে বেশ কিছু রাজ্যে যে কৃষকরা এই সুবিধার আওতায় পড়ে না তারাও সুবিধা নিচ্ছেন যোজনার ৷ যে কৃষকরা আয়কর জমা দিয়ে থাকেন তারা এই যোজনার সুবিধা পাবেন না ৷ তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশের এরকম কৃষক যারা অবৈধ ভাবে যোজনার সুবিধা নিচ্ছেন তাদের থেকে টাকা ফেরত নেওয়া হবে ৷ এরকম একাধিক কৃষকদের নাম দশম কিস্তির লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ৷
advertisement
অনলাইনে এই ভাবে স্টেট্যাস চেক করে নিন-
  • এর জন্য প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাইটে
https://pmkisan.gov.in/ যেতে হবে ৷
  • হোমপেজে ‘Farmers Corner’ গিয়ে ‘Beneficiary Status’ উপরে ক্লিক করতে হবে ৷
  • advertisement
  • নতুন পেজে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মধ্যে যে কোনও একটি অপশন সিলেক্ট করতে হবে ৷ এর মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা কবে ক্রেডিট হয়েছে ৷
  • যে বিকল্প সিলেক্ট করেছেন তার নম্বর দিয়ে ‘Get Data’-তে ক্লিক করতে হবে ৷
  • এখানে ক্লিক করতেই সমস্ত ট্রানজাকশনের তথ্য পেয়ে যাবেন ৷ কবে কোন কিস্তির টাকা ক্রেডিট হয়েছে জেনে যাবেন সহজেই ৷
  • advertisement
    Click here to add News18 as your preferred news source on Google.
    ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
    view comments
    বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
    PM Kisan: এখনও আসেনি পিএম কিষান যোজনার টাকা ? তাহলে অবশ্যই করুন এই কাজটি....
    Next Article
    advertisement
    Viral Monalisa: হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
    হন্তদন্ত হয়ে পুলিশের কাছে মহা কুম্ভমেলার সেই 'ভাইরাল মোনালিসা'... সঙ্গে প্রেমিক! বাবার বিরুদ্ধে 'বিরাট' অভিযোগ
    • পুলিশের কাছে সুরক্ষা চাইলেন ভাইরাল মোনালিসা ও প্রেমিক ফরমান

    • মোনালিসা অভিযোগ করেন, পরিবারের চাপে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন

    • পুলিশ মোনালিসার বাবাকে ডেকে পাঠায় এবং নিরাপত্তা নিশ্চিত করে

    VIEW MORE
    advertisement
    ফরচুন কুকি
    ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
    fortune cookie
    advertisement