advertisement

Gold price today : আজ আপনার শহরে ১০ গ্রাম সোনার লেটেস্ট দাম কত হল ? জেনে নিন এখানে....

Last Updated:

Gold price today : বিশ্ব বাজারে সোনার দাম গত কয়েকদিনে ২ শতাংশ কমে যাওয়ার পর এদিন ০.১ শতাংশ বেড়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: গত কয়েকদিনে দাম কমলেও বুধবার ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম (Gold-Silver Prices) ৷ মাল্টিকমোডিটি এক্সচেঞ্জে (MCX) সকাল ৯.১০ মিনিটে ২৪ ক্যারেট শুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম ৫০,৯৪৭ টাকায় ট্রেডিং করছে ৷ এর আগে সোনার দামে লাগাতার পতন দেখা গিয়েছিল ৷ এদিন এমসিএক্সে সোনার দামে ০.২৫ শতাংশ পতন দেখা গিয়েছে ৷
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ সমাপ্ত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত মিলতেই একদিন আগেই সোনার দাম ১.২ শতাংশ কমে ৫০,৩৫৪ টাকায় হয়ে গিয়েছিল ৷ গত এক মাসে সোনার এটাই সবচেয়ে কম দাম ছিল ৷
advertisement
advertisement
রুপোর দামে বড় চমক-
এমসিএক্সে বুধবার রুপোর দাম ০.২৩ শতাংশ বেশি বেড়েছে যার জেরে রুপোর দাম একবার ফের ৬৭ হাজার টাকা পেরিয়ে গিয়েছে ৷ এদিন প্রতি কিলোতে রুপোর দাম ৬৭,১০২ টাকা ৷ এর আগে রুপোর দাম ৬৭ হাজার টাকা নীচে চলে এসেছে ৷
advertisement
গ্লোবাল মার্কেটে বাড়ল দাম-
বিশ্ব বাজারে সোনার দাম গত কয়েকদিনে ২ শতাংশ কমে যাওয়ার পর এদিন ০.১ শতাংশ বেড়ে গিয়েছে ৷ বুধবার গ্লোবাল মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ১৯২০.৬ ডলার হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.২৫ শতাংশ বেড়ে ২৪.৯৯ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
advertisement
বিশেষজ্ঞদের অনুমান-
বিশেষজ্ঞদের মতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে শেষ হওয়ার পর সোনা ও রুপোর দামে বিপুল পতন দেখার সম্ভাবনা রয়েছে ৷ রাশিয়ার কাছে সোনার বড় ভান্ডার রয়েছে যা তারা গ্লোবাল মার্কেটে বিক্রি করতে চাইছে ৷ এই সোনা বাজারে চলে এলে সাপ্লাই বাড়বে এবং দাম কমার সম্ভাবনা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold price today : আজ আপনার শহরে ১০ গ্রাম সোনার লেটেস্ট দাম কত হল ? জেনে নিন এখানে....
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement