advertisement

Petrol Diesel Prices Hike : লাগামছাড়া জ্বালানি, আজও বিপুল দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

Last Updated:

Petrol and Diesel Price: প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷

#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি গত কয়েকদিন ধরে লাগাতার দাম বাড়িয়ে চলেছে পেট্রোল ও ডিজেলের ৷ বুধবারও পেট্রোলের দাম ৮০-৮৫ পয়সা প্রতি লিটারে এবং ডিজেল ৭০-৭৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷
এদিন সরকারি তেল সংস্থাগুলি দেশের চার মহানগর-সহ প্রায় সমস্ত শহরে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করেছে ৷ দিল্লিতে পেট্রোলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বেড়ে ১০১ টাকা হয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে ৮৫ পয়সা বাড়ানো হয়েছে পেট্রোলের দাম ৷ দিল্লিতে ডিজেলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম
  • দিল্লি- পেট্রোল ১০১.০১ টাকা, ডিজেল ৯২.২৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১১৫.৮৮ টাকা, ডিজেল ১০০.১০ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০৬.৬৯ টাকা, ডিজেল ৯৬.৭৬ টাকা
  • কলকাতা- পেট্রোল ১১০.৫২ টাকা, ডিজেল ৯৫.৪২ টাকা
advertisement
অন্যান্য শহরে পেট্রোল-ডিজেলের রেট
  • নয়ডা- পেট্রোল ১০১.০৮ টাকা, ডিজেল ৯২.৬২ টাকা
  • লখনউ- পেট্রোল ১০০.৮৬ টাকা, ডিজেল ৯২.৪২ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৭.৮০ টাকা, ডিজেল ৮২.০৯ টাকা
  • পটনা- পেট্রোল ১১১.৬৮ টাকা, ডিজেল ৯৬.৬৮ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices Hike : লাগামছাড়া জ্বালানি, আজও বিপুল দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement