TRENDING:

Kharagpur- কোথাও ঢালাই রাস্তা, কোথাও আবার সাবমার্সিবল পাম্প! একাধিক উদ্বোধন অনুষ্ঠানে ব্যস্ত সাংসদ দিলীপ ঘোষ

Last Updated:

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর ব্লক এলাকায়, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তহবিলের অর্থে বেশ কয়েকটি পরিষেবার উদ্বোধন করা হলো এদিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর ব্লক এলাকায়, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তহবিলের অর্থে বেশ কয়েকটি পরিষেবার উদ্বোধন করা হলো। সমস্ত পরিষেবাগুলির উদ্বোধন করতে সোমবার দুপুর নাগাদ খড়্গপুরে এসে পৌঁছন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ।
advertisement

প্রথমে তিনি খড়গপুর পৌরসভার অন্তর্গত ২৭ নং ওয়ার্ডের টুরি পাড়ায় ৩ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তার উদ্বোধন করেন। পরে সেখান থেকে খড়গপুর পৌরসভা ৩৩ নম্বর ওয়ার্ডের তালবাগিচায় অবস্থিত শ্মশান ঘাট পরিদর্শন করেন। সেখান থেকে খড়গপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের শিবনগর এলাকায় আরো একটি ঢালাই রাস্তার উদ্বোধন করেন দিলীপ ঘোষ। সবশেষে খড়গপুর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের দেবলপুরে সাবমার্সিবল ওয়াটার পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

advertisement

আরও পড়ুন-  চমকপ্রদ! মাত্র ২৩ সেকেন্ডে ইংরেজি বর্ণমালা উল্টোদিকে গড়গড়িয়ে বলে দিচ্ছে ছোট্ট আত্রেয়ী! দেখুন ভিডিও

এসমস্ত পরিষেবাগুলি দিলীপবাবু তাঁর সাংসদ তহবিলের অর্থ ব্যয়ে নির্মাণ করেছেন বলে জানান তিনি। পাশাপাশি খড়গপুর শহরে আরো বেশ কিছু উন্নয়নমূলক কাজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং দ্রুততার সঙ্গে যাতে সেই সব কাজগুলি সম্পন্ন করা যায় তার চেষ্টাও করবেন বলে জানিয়েছেন তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Kharagpur- কোথাও ঢালাই রাস্তা, কোথাও আবার সাবমার্সিবল পাম্প! একাধিক উদ্বোধন অনুষ্ঠানে ব্যস্ত সাংসদ দিলীপ ঘোষ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল