TRENDING:

West Medinipur News: অসহ্য যন্ত্রণায় আর রাস্তায় পড়ে কাতরাতে হবে না, সাংসদ জুন মালিয়ার উদ্যোগে অবলা প্রাণীদের 'ভাল দিন'! কুকুর-বিড়ালও পাবে স্পেশাল ট্রিটমেন্ট

Last Updated:

West Medinipur News: অবলা প্রাণীদের সুরক্ষা ও চিকিৎসার জন্য অত্যাধুনিক আশ্রয়স্থল ও চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়েছে মেদিনীপুর শহরে। সাংসদ জুন মালিয়ার আর্থিক তহবিল থেকে নির্মিত ভবনে অবলা প্রাণীদের চিকিৎসাও হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর, রঞ্জন চন্দ: দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হল। মেদিনীপুর-খড়গপুর এলাকায় পথপ্রাণীদের ওপর অত্যাচারের একাধিক ঘটনা সামনে এসেছে গত কয়েক বছরে। কখনও কুকুরের পায়ে বোমা বেঁধে দেওয়া, কখনও নির্বিচারে মারধর। এমন নিষ্ঠুরতার সাক্ষী থেকেছেন সাধারণ মানুষ। বহু অসুস্থ ও আহত পথকুকুর বিনা চিকিৎসায় মারা গিয়েছে। এই প্রেক্ষাপটে অবলা প্রাণীদের সুরক্ষা ও চিকিৎসার জন্য অত্যাধুনিক আশ্রয়স্থল ও চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়েছে মেদিনীপুর শহরে।
advertisement

সাংসদ জুন মালিয়ার আর্থিক তহবিল থেকে নির্মিত এই ভবনে পথকুকুরসহ অন্যান্য অবলা প্রাণীর চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। এখানে বিশেষজ্ঞ পশুচিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের অস্ত্রপচার থেকে শুরু করে প্রাথমিক ও উন্নত চিকিৎসা করা যাবে। চালু হয়েছে পশু অ্যাম্বুলেন্স পরিষেবাও, যাতে আহত বা অসুস্থ প্রাণীদের দ্রুত হাসপাতালে আনা সম্ভব হয়। নতুন এই কেন্দ্রে রয়েছে একাধিক পৃথক কক্ষ, অপারেশন থিয়েটার, পর্যবেক্ষণ কক্ষ এবং প্রাথমিক চিকিৎসার পরিকাঠামো।

advertisement

আরও পড়ুন: অর্থাভাবে বন্ধ হতে বসেছিল স্কুল, সেই ছেলেই হয়ে উঠল বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী! দুনিয়াকে চমকে দিয়েছিলেন সূর্যের ব্যাস মেপে

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুধু পথকুকুর নয়, বিড়াল, সাপ সহ অন্যান্য আহত প্রাণীকেও এখানে চিকিৎসা ও আশ্রয় দেওয়া হবে। যেসব প্রাণীর উপযুক্ত বাসস্থান নেই বা চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, তাদের জন্যও রয়েছে নিরাপদ ব্যবস্থা। এতদিন পশুপ্রেমী সংগঠনগুলির উদ্যোগে সীমিত পরিসরে চিকিৎসা পরিষেবা চালু থাকলেও পরিকাঠামোর অভাবে তা পর্যাপ্ত ছিল না। বহু সময় অর্থ ও চিকিৎসার অভাবে অসহায় প্রাণীদের প্রাণহানি ঘটেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হোলির আগে বর্ধমানের স্কুল পড়ুয়ারা তৈরি করছে ঘরোয়া আবির, সহজ পদ্ধতি জানলে চমকে যাবেন
আরও দেখুন

নতুন এই কেন্দ্র চালু হওয়ায় সেই সংকট অনেকটাই কাটবে বলে আশা করছেন স্বেচ্ছাসেবীরা। পশুপ্রেমী মহলেও এই উদ্যোগকে সাধুবাদ জানান হয়েছে। প্রশাসনের মতে, মানুষের অসচেতনতা ও বিকৃত মানসিকতার কারণেই পথপ্রাণীদের ওপর বারবার আঘাত নেমে আসে। চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হবে। মেদিনীপুর শহরে এই অভিনব উদ্যোগ আগামী দিনে পথপ্রাণীদের সুরক্ষা ও কল্যাণে বড় ভূমিকা নেবে বলেই মনে করছেন সকলে। অবশেষে অবলা প্রাণীদের জন্য একটি নিরাপদ আশ্রয় ও উন্নত চিকিৎসার স্বপ্ন বাস্তবায়িত হল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: অসহ্য যন্ত্রণায় আর রাস্তায় পড়ে কাতরাতে হবে না, সাংসদ জুন মালিয়ার উদ্যোগে অবলা প্রাণীদের 'ভাল দিন'! কুকুর-বিড়ালও পাবে স্পেশাল ট্রিটমেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল