TRENDING:

North 24 Parganas News: হিঙ্গলগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল আর্থ মুভার, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির জেরে দিশেহারা মালিক

Last Updated:

North 24 Parganas News: হিঙ্গলগঞ্জে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আস্ত আর্থ মুভার। গাড়ির মালিক জানান, এটিই তাঁর আয়ের প্রধান উৎস ছিল, ঋণ নিয়ে এই গাড়ি কিনেছিলেন। সেটিই পুড়ে ছাই হয়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা। পুড়ে ছাই হয়ে গেল আস্ত আর্থ মুভার। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার জেরে কার্যত দিশেহারা মালিক।
বিধ্বংসী অগ্নিকাণ্ডে আর্থ মুভার পুড়ে ছাই
বিধ্বংসী অগ্নিকাণ্ডে আর্থ মুভার পুড়ে ছাই
advertisement

হিঙ্গলগঞ্জের পারঘুমটে কালিতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি আর্থ মুভার পুড়ে ছাই হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, এই ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গাড়িটির মালিক জয়নাল গাজী জানান, ঋণ নিয়ে তিনি এই আর্থ মুভারটি কিনেছিলেন এবং এটিই ছিল তাঁর আয়ের প্রধান উৎস। হঠাৎ এই কাণ্ড ঘটায় তিনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন।

advertisement

আরও পড়ুনঃ সাংসারিক অশান্তির ভয়াবহ পরিণতি! চাকদহে স্ত্রীকে কুপিয়ে খু*ন স্বামীর, পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের

অগ্নিকাণ্ডের এই ঘটনার পর জয়নাল গাজী হেমনগর কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং মেশিনটি যেখানে রাখা ছিল, সেই জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাইরে রাজনৈতিক যুদ্ধ! কিন্তু এই একটি জায়গায় মিলেমিশে একাকার গেরুয়া-সবুজ-লাল, ভোট এলেই ধরা পড়ে অবাক করা ছবি
আরও দেখুন

জয়নালের মা আমিনা বিবির দাবি, তাঁর ছেলে এলাকার সকলের প্রিয় মানুষ। হিংসার জেরেই এই ঘটনা ঘটতে পারে। এদিকে কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডল জানিয়েছেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। এলাকার সাধারণ মানুষও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: হিঙ্গলগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল আর্থ মুভার, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির জেরে দিশেহারা মালিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল