South 24 Parganas News: জ্বালানির আগুন দাম! সুন্দরবনের নৌকাগুলিতে ব্যবহার করা হচ্ছে 'বিপজ্জনক' তেল, জলে-স্থলে ছড়াচ্ছে বিষ

Last Updated:

South 24 Parganas News: বর্তমানে সুন্দরবনের অন্যতম মুখ্য ইস্যু হল দূষণ। এই পরিস্থিতিতে সেখানকার নৌকাগুলিতে সঠিক তেল ব্যবহার করা হচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামনে এসেছে উদ্বেগজনক তথ্য।

সুন্দরবনের নৌকাগুলিতে ব্যবহৃত তেল নিয়ে উঠছে প্রশ্ন
সুন্দরবনের নৌকাগুলিতে ব্যবহৃত তেল নিয়ে উঠছে প্রশ্ন
সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ সুন্দরবনের নৌকাগুলিতে সঠিক তেল ব্যবহার করা হচ্ছে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। অধিকাংশ জায়গায় কাটা তেলে চলছে নৌকা। ফলে কালো ধোঁয়ায় দূষণ ছড়ানোর মতো ঘটনা ঘটছে।
সুন্দরবনের পরিবেশ রক্ষায় সারা বছর একাধিক পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে সবসময় সেগুলি মানা হয় না। বর্তমানে দূষণ সুন্দরবনের একটি জ্বলন্ত সমস্যা। জানা গিয়েছে, ইঞ্জিনচালিত নৌকার ধোঁয়া সুন্দরবনের আনাচে-কানাচে বিষ ছড়াচ্ছে। মাছ ও কাঁকড়া ধরার জন্য মৎস্যজীবীরা ছোট নৌকায় কাটা তেল ব্যবহার করে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরেন। ফলে নৌকা চলাচলের সময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
advertisement
আরও পড়ুনঃ হিঙ্গলগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল আর্থ মুভার, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির জেরে দিশেহারা মালিক
এই ধোঁয়ার তেজ এতটাই, চোখ-মুখ জ্বালা করতে থাকে, নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। কারণ এতে শুধু সুন্দরবনের জীবকুলেরই ক্ষতি হচ্ছে না, বিপন্ন হচ্ছে পরিবেশ।
advertisement
advertisement
যদিও মৎস্যজীবীদের দাবি, জ্বালানির দাম অতিরিক্ত হয়ে যাওয়ায় তা আর তাঁরা কিনতে পারছেন না তাঁরা। পরিবর্তে কেরোসিনের সঙ্গে অন্য জ্বালানি মিশিয়ে নৌকা চালাচ্ছেন। এই তেল ব্যবহার করেই মৎস্যজীবীরা দিনের পর দিন নদী ও খাঁড়িতে ঘুরছেন। এতে চারপাশ যেমন ধোঁয়ায় ভরে যাচ্ছে, অপরদিকে ইঞ্জিন থেকে তেলের কিছু অংশ নদীতে গিয়েও মিশছে। এতে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রবণতা ট্রলার বা বড় জলযানের ক্ষেত্রে দেখা যায় না। কারণ কাটা তেল বেশি ব্যবহার করলে ইঞ্জিনের ক্ষতি হয়। কিন্তু ছোট ছোট নৌকাগুলি সেসবের ধার ধারে না। প্রশাসন এই ব্যাপারে ব্যবস্থা নিলে তবেই পরিবেশ সুন্দর হবে বলে দাবি স্থানীয়দের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: জ্বালানির আগুন দাম! সুন্দরবনের নৌকাগুলিতে ব্যবহার করা হচ্ছে 'বিপজ্জনক' তেল, জলে-স্থলে ছড়াচ্ছে বিষ