TRENDING:

Siliguri Traffic Update: সপ্তাহের শুরুতেই থমকে যেতে পারে শিলিগুড়ি! বাড়ছে যানজটের চাপ, কোন পথে যাবেন জানাল পুলিশ

Last Updated:
Siliguri Traffic Update: সোমবার মানেই শিলিগুড়ির রাস্তায় গাড়ির বাড়তি ভিড়। এই পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই বিশেষ বুলেটিন জারি করল শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং নির্দিষ্ট কিছু রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
1/5
সপ্তাহের শুরুতেই থমকে যেতে পারে শিলিগুড়ি! বাড়ছে যানজটের চাপ, কোন পথে যাবেন জানাল পুলিশ
সপ্তাহের শুরুতেই শহরজুড়ে বাড়তে পারে যানজটের চাপ। সোমবার বিশেষ ট্র্যাফিক বুলেটিন জারি করেছে শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশ। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় নির্মাণকাজ, হাটের ভিড় এবং একটি ম্যারাথন কর্মসূচির জেরে দিনের বিভিন্ন সময়ে যান চলাচল ধীরগতির থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে দার্জিলিং মোড়, এনএইচ-১০-এর শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় এবং সালুগাড়া অংশে। এই এলাকাগুলিতে মেরামতি ও উন্নয়নের কাজ চলায় গাড়ির গতি কম রাখতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাহুডাঙ্গি–আমবাড়ি লিংক ব্রিজ বন্ধ থাকায় বিকল্প হিসেবে নবপাড়া মোড় ব্যবহার করতে বলা হয়েছে।
advertisement
3/5
অন্যদিকে, শহীদ ভগৎ সিংয়ের শহীদ দিবস উপলক্ষে ডিওয়াইএফআই-এর উদ্যোগে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত একটি ম্যারাথন আয়োজন করা হয়েছে। বাঘাযতীন পার্ক থেকে মাটিগাড়া মায়াদেবী ক্লাব পর্যন্ত এই রুটে প্রায় ৫০ জন অংশগ্রহণ করবেন। ফলে সকালবেলায় এই রুটে যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।
advertisement
4/5
দিনের বেলায় বিভিন্ন হাট এলাকায়ও বাড়তে পারে যানজট। সালুগাড়া, আমবাড়ি ও ফুলবাড়ি হাট সংলগ্ন এলাকায় নির্দিষ্ট সময়ে যান চলাচল ধীরগতির থাকতে পারে। পাশাপাশি সাহু নদীর সেতুতে মেরামতির কাজ চলায় সকাল ১০টা থেকে রাত পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করা হবে, বিশেষ করে ঘোড়া মোড় থেকে জাবরাভিট্টা স্কুল পর্যন্ত অংশে বাড়তি চাপ পড়তে পারে।
advertisement
5/5
পরিস্থিতি সামাল দিতে একাধিক বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্র্যাফিক পুলিশ। বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে পাহাড়গামী যানবাহনকে নৌকাঘাট–কাওয়াখালি–খাপরাইল রুট ব্যবহার করতে বলা হয়েছে। একইসঙ্গে শহরের ভেতরে পণ্যবাহী গাড়ির প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্র্যাফিক পুলিশের বার্তা—সতর্ক থাকুন, পরিকল্পনা করে বেরোন, তাহলেই এড়ানো যাবে অযথা ভোগান্তি। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri Traffic Update: সপ্তাহের শুরুতেই থমকে যেতে পারে শিলিগুড়ি! বাড়ছে যানজটের চাপ, কোন পথে যাবেন জানাল পুলিশ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল