WB Assembly Election 2026: দায়িত্ব পেয়েই অ্যাকশন মুডে মেদিনীপুরের এসপি! 'দাবাং' লেডি অফিসারের মূল মন্ত্র ৬, জওয়ানদের দিলেন বিশেষ বার্তা
- Reported by:Ranjan Chanda
- Published by:Madhab Das
Last Updated:
West Bengal Assembly Election 2026: দায়িত্ব গ্রহণ করেই কাজ শুরু করে দিলেন পশ্চিম মেদিনীপুরের নতুন এসপি। নিজের বিশেষ স্টাইলে রুট মার্চ করে সাধারণ মানুষকে দিলেন নিরাপত্তার আশ্বাস। অপরাধ দমন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জওয়ানদের ৬টি মূল মন্ত্রে দীক্ষিত করলেন এই 'লেডি দাবাং' অফিসার।
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ঠিক যেন দাবাং মুডে পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার। বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বোঝালেন তিনি। রাস্তায় করলেন রুট মার্চ। শুধু এখানেই নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিলেন বিশেষ বার্তা। সকাল থেকেই যেন অ্যাকশন মুডে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। ভোটের আগে বিভিন্ন থানা এলাকা ঘুরে ঘুরে দেখেন তিনি।
সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে নাকা পয়েন্ট ঘুরে দেখে এসে তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশ কর্মীদের নিয়ে বেলদা বাজারে টহল দেন। কেশিয়াড়ি মোড় থেকে বেলদা থানা পর্যন্ত রুট মার্চ করেন তিনি। রুট মার্চের সময় সাধারণ পথ চলতি মানুষ, বাড়ির মহিলাদের কাছে গিয়ে তিনি আশ্বস্ত করেন। সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
advertisement
ঠিক যেন দাবাং লেডি অফিসার। চোখে কাল সানগ্লাস। প্রথমে তিনি এবং পিছনে হেঁটে চলেছেন অন্যরা। ভোটের আগে যাতে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত না হয়, সবাই যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য আশ্বস্ত করা হয়েছে সকলকে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের অভয় দিতে রবিবার বিকেলের পর থেকে জেলার একাধিক থানা ও নাকা পয়েন্ট পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার।
advertisement
advertisement
সেই সঙ্গেই কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও। ভোটারদের উদ্দেশ্যে পাপিয়া বলেন, ‘নিশ্চিন্তে ভোট দিন। নিজের ভোট নিজে দিন ভয়-হীন থাকুন। পুলিশ প্রশাসন আপনার পাশে আছে।’ এদিন কেশিয়াড়ি থেকে ঘাটাল জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে পৌঁছে যান নির্বাচন কমিশন নিযুক্ত এসপি। দাঁতন থানা, বেলদা থানা, ডেবরা থানা পরিদর্শন করেন পুলিশ সুপার। সেইসঙ্গেই সোনাকনিয়ার নাকা পয়েন্ট, ডেবরায় জাতীয় সড়কের উপর নাকা পয়েন্ট পরিদর্শন করেন তিনি। সন্ধ্যায় চলে যান ঘাটালে। এসপি বলেন, ‘নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে কমিশনের গাইডলাইন বিভিন্ন থানার পুলিশ কর্মী ও অফিসারদের বলা হয়েছে। সেইসঙ্গেই আমরা ভোটারদেরও ভয়-হীন ভাবে ভোট দেওয়ার বার্তা দিয়েছি।’ নির্বাচন কমিশনের ছয় গাইডলাইন এবার সবচেয়ে নজরে থাকবে সবার। যার মধ্যে রয়েছে ছাপ্পাহীন ভোট, ভয়হীন ভোট, টাকার প্রলভন দেখানো বন্ধ করা ইত্যাদি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও কথা বলেন তিনি। তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার। স্বাভাবিকভাবে ভোটের আগে এলাকা যাতে উত্তপ্ত না হয়, ভয় ডরহীনভাবে সবাই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তারই উদ্দেশ্যে প্রশাসনের এই ব্যবস্থা। সাধারণ মানুষের কাছে এসপি পৌঁছে যাওয়ায় খুশি সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Mar 23, 2026 6:41 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: দায়িত্ব পেয়েই অ্যাকশন মুডে মেদিনীপুরের এসপি! 'দাবাং' লেডি অফিসারের মূল মন্ত্র ৬, জওয়ানদের দিলেন বিশেষ বার্তা








