TRENDING:

West Medinipur News: তিনশো পড়ুয়ার জন্য মাত্র ৩ শিক্ষক! স্কুলে নেই পর্যাপ্ত ঘর, উঠোনে চাটাই পেতে লেখাপড়া, ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা

Last Updated:

West Medinipur News: খড়গপুরে রাজবালা বালিহাটি জুনিয়র হাইস্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০০। কিন্তু শিক্ষক মাত্র ৩ জন। পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে স্কুলের উঠোনে ক্লাস নিতে হয় শিক্ষক-শিক্ষিকাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সকাল থেকে শান্তিনিকেতনের আদলে পড়াশোনা। তবে এটা শান্তিনিকেতন নয়। বিদ্যালয়ের পরিকাঠামোগত অভাবের কারণে পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় বাইরেই ক্লাস নিতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। সামনে ব্ল্যাকবোর্ডে লিখে চলেছেন শিক্ষিকা। চাটাই পেতে বসে পড়া করে চলেছে ছাত্র-ছাত্রীরা। টোল বা পাঠশালা মনে হলেও রেল শহর খড়গপুরের এমন এক বিদ্যালয় যা এখন রীতিমত চিন্তার।
advertisement

বিদ্যালয়ের পর্যাপ্ত পরিকাঠামো, উপযুক্ত শ্রেণিকক্ষের দাবি জানিয়েছে অভিভাবক থেকে শিক্ষক- শিক্ষিকারা। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয় এই বিদ্যালয়ে। ছ’টি ক্লাস থাকলেও শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা নিমিত্ত।

আরও পড়ুনঃ চেনা ছকের বাইরে অচেনা জীবন! নামমাত্র উপার্জনের জন্য আজও ‘সং’ সাজতে হয়, একটু একটু করে হারিয়ে যাচ্ছেন বাংলার বহুরূপীরা

advertisement

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এলাকার রাজবালা বালিহাটি জুনিয়র হাইস্কুলের এমন চিত্র। সম্প্রতি এই স্কুল মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। ছাত্র ছাত্রীর সংখ্যাও প্রায় তিন শতাধিক, যেখানে ছাত্রীর সংখ্যা প্রায় ২০০। বিদ্যালয়ে হাতেগোনা কয়েকটি রুম। সব ক্লাসের ছেলেমেয়েদের ক্লাসরুমে বসিয়ে পড়ানো সম্ভব নয়। তাই বাধ্য হয়ে শান্তিনিকেতনের আদলে বাইরে চাটাই পেতে বসিয়ে ক্লাস করান শিক্ষক-শিক্ষিকারা।

advertisement

View More

আরও পড়ুনঃ মানুষের মতোই মাটির স্বাস্থ্য পরীক্ষাও গুরুত্বপূর্ণ! ভ্রাম্যমাণ ল্যাব থেকে কৃষকদের হাতে সয়েল হেলথ কার্ড, কী কী সুবিধা দিচ্ছে সরকার?

দিন কয়েক পরেই গ্রীষ্মকাল। একদিকে গ্রীষ্মের দাবদাহ, তারপর বর্ষা। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকেরা। প্রসঙ্গত এই বিদ্যালয়ে রয়েছে মাত্র তিন জন শিক্ষক ও শিক্ষিকা, নেই শিক্ষা কর্মী। নেই ভাল শৌচাগার। কয়েকজন অস্থায়ী শিক্ষককে দিয়ে বিদ্যালয়ের অন্যান্য দিন পড়াশোনা চালিয়ে যেতে হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকদের দাবি স্কুলে পর্যাপ্ত জায়গা রয়েছে এবং অবিলম্বে নতুন শ্রেণিকক্ষের অনুমোদন দেওয়া হোক। প্রশাসনিক বিভিন্ন দফতরে আবেদন জানান হয়েছে বিদ্যালয়ের তরফে। প্রসঙ্গত, আর্থিকভাবে পিছিয়ে পড়া ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বাল্যবিবাহ রুখতে এই স্কুলের ভূমিকা অপরিসীম। তবে পর্যাপ্ত পরিকাঠামো না থাকলে আবারও আগের মতো পরিস্থিতি তৈরি হবে। জানা গিয়েছে, এই এলাকা থেকে অন্যান্য বিদ্যালয়ের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার, মাঝে জাতীয় সড়ক এবং অপর প্রান্তে নদী। নদী কিংবা জাতীয় সড়ক পেরিয়ে অন্য বিদ্যালয়ে পড়ার জন্য যাওয়া রীতিমত সমস্যার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

তবে প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। নির্দিষ্ট আবেদন ও দাবি খতিয়ে দেখা হচ্ছে বলেও প্রশাসন সূত্রে খবর। গ্রীষ্মকালের আগেই এমন সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন গ্রামবাসী থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ। কবে সমস্যার সমাধান হয়, তার দিকে তাকিয়ে সকলে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: তিনশো পড়ুয়ার জন্য মাত্র ৩ শিক্ষক! স্কুলে নেই পর্যাপ্ত ঘর, উঠোনে চাটাই পেতে লেখাপড়া, ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল