advertisement

চেনা ছকের বাইরে অচেনা জীবন! নামমাত্র উপার্জনের জন্য আজও 'সং' সাজতে হয়, একটু একটু করে হারিয়ে যাচ্ছেন বাংলার বহুরূপীরা

Last Updated:

East Bardhaman News: বাংলা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে অতিপ্রাচীন বহুরূপী শিল্প। লক্ষন রায় বংশপরম্পরায় বহুরূপী সেজে বিভিন্ন জেলায় জেলায়, গ্রামে গ্রামে ঘুরে বেরান আজও। টেনে কষে দিনে আয় হয় ৪০০-৫০০ টাকা।

+
বহুরূপী

বহুরূপী লক্ষন রায়

পলাশী, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: রুটি-রুজির টানে প্রতিদিনই মুখে মাখতে হয় রং। মাইলের পর মাইল হেঁটে ঘোরেন এক গ্রাম থেকে আর এক গ্রাম। বাড়ি বাড়ি গিয়ে আনন্দ দিয়েই চলে সংসার। গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এই সংস্কৃতিকে আজও বজায় রেখেছেন হাতেগোনা কয়েক জন শিল্পী। আজও তারা প্রতিদিন আয় করেন প্রায় ৫০০ টাকা। কিন্ত ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন এই শিল্পীরা, দাবি গ্রামবাসীদের। বর্তমান প্রজন্মের অনেকেই চেনেন না এই শিল্পীদের।
ভিন জেলার বাসিন্দা লক্ষন রায়, বংশপরম্পরায় বহুরূপী সেজে ঘুরেন বিভিন্ন জেলায় জেলায়, গ্রামে গ্রামে। আর প্রতিবছরই আসেন পূর্ব বর্ধমান জেলার নানান গ্রামে। গ্রাম বাংলার এই সংস্কৃতিকে সকলের কাছে পৌঁছে দিতে। তবে একটা সময় ছিল যেখানে সাত দিন নানান সাজে সেজে খেলা দেখিয়ে টাকা ও চাল নিয়ে এক গ্রাম থেকে অন্য় গ্রামে যেতেন। কিন্তু বর্তমানে মূল্যবৃদ্ধির কারনে প্রতিদিনই প্রায় যেতে হয় এক গ্রাম থেকে আরেক গ্রাম।
advertisement
আরও পড়ুনঃ বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী জওয়ান! সার্ভিস বন্দুকের গুলিতে ঝাঁঝরা মাথার খুলি
আগের থেকে রোজগার অনেকটা কমলেও আজও বহুরূপী সেজে প্রতিদিন আয় হয় প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা। বংশ পরম্পরায় তিনি করে চলেছে এই কাজ। তাই আর ছাড়তে পারেননি এই পেশাকে। বহুরূপী শিল্পী লক্ষন রায় বলেন, তার দাদু, বাবা, দাদারা এই কাজের সঙ্গে যুক্ত। বংশপরম্পরায় তারা এই কাজ করে চলেছেন। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষকে আনন্দ দেওয়াই তাদের কাজ। আগে একটা সময় ছিল অনেক টাকা রোজগার হত কিন্তু বর্তমানে তা অনেকটাই কমেছে। সারাদিনে এখন ৪০০-৫০০ টাকা আয় হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উন্নয়ন আর আধুনিকতার জোয়ারে গ্রাম বাংলার এই চিরচেনা ছবিটা এখন হয়ে এসেছে অনেকটাই ফিকে। কিন্ত স্মৃতির পাতায় ধুলো জমলেও লক্ষণ রায়ের মতো শিল্পীরা আজও অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন বহুরূপী শিল্পকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
চেনা ছকের বাইরে অচেনা জীবন! নামমাত্র উপার্জনের জন্য আজও 'সং' সাজতে হয়, একটু একটু করে হারিয়ে যাচ্ছেন বাংলার বহুরূপীরা
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
  • তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ।

  • তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রেয়া পাণ্ডে—প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা।

  • ডোর টু ডোর ঘুরছেন তৃনমূল প্রার্থী শ্রেয়া পান্ডে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement