advertisement

Balurghat BSF: বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী জওয়ান! সার্ভিস বন্দুকের গুলিতে ঝাঁঝরা মাথার খুলি

Last Updated:

Balurghat BSF: বালুরঘাটের গোপীনগর বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী জওয়ান। সার্ভিস বন্দুক দিয়ে নিজের মাথায় পরপর ছয় রাউন্ড গুলি চালান তিনি। গুলিতে ঝাঁঝরা উত্তরপ্রদেশে নিবাসী বিএসএফ রাকেশ শর্রমা (৫৮) মাথার খুলি।

বিএসএফ (প্রতীকী ছবি)
বিএসএফ (প্রতীকী ছবি)
বালুরঘাট: বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী জওয়ান। নিজের সার্ভিস বন্দুক দিয়ে নিজের মাথা গুলি চালালেন বিএসএফ জওয়ান। চলল পরপর ছয় রাউন্ড গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জওয়ানের। নিহত বিএসএফের নাম রাকেশ শর্মা (৫৮)। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়।
জানা যাচ্ছে, নিহত রাকেশ শর্মা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের গোপীনগর বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। সেদিন সন্ধ্যায় নিজের ঘরেই ছিলেন রাকেশ। আচমকাই তাঁর ঘর ঠেকে পরপর কয়েক রাউন্ড গুলির আওয়াজ আসে। শুনতে পেয়ে ছুটে আসেন সহ-কর্মীরা। ঘরে ঢুকে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাকেশ শর্মা। বন্দুকের গুলি তাঁর মাথার খুলি ঝাঁঝরা করে দিয়েছে। দেওয়ালে ছিটকে গিয়ে লেগেছে রক্ত।
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় পড়ুয়াদের মেধায় শাণ! স্কুল ছুটির পর কোচিং পড়াচ্ছেন মাস্টারমশাই, নজির শ্রীধরনগর প্রাথমিক বিদ্যালয়ে
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফের উচ্চপদস্থ কর্তা-সহ বালুরঘাট থানার পুলিশ আধিকারিকরাও। দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ময়নাতদন্ত হয়। কী কারণে উত্তরপ্রদেশের ওই বিএসএফ জওয়ান কী কারণে আত্মঘাতী হলেন তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার জেরে ধোঁয়াশায় রয়েছে বিএসএফ (BSF)।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আপনি কি ঘুরতে ভালবাসেন? কলকাতার কাছেই ডোকরা গ্রামে একবার ঢুঁ মেরে আসুন, শান্ত পরিবেশে স্বল্প খরচে থাকা-খাওয়া
দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার চিন্ময় মিত্র জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে জেলা পুলিশ ও বিএসএফ।
Suicide Disclaimer
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Balurghat BSF: বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী জওয়ান! সার্ভিস বন্দুকের গুলিতে ঝাঁঝরা মাথার খুলি
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement