Nadia News: ট্রাফিক আইন মেনেও ভয়ানক বিপদ! শান্তিপুরে লরির পিছনে সজোরে ধাক্কা আরেক লরির, গুরুতর আহত চালক
- Reported by:Mainak Debnath
- Published by:Sneha Paul
Last Updated:
Nadia News: ট্রাফিক আইন মানার পরেও ঘটল বিপত্তি! সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারল পিছন থেকে আসা আরেকটি লরি। গুরুতর আহত চালক।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ ট্রাফিক আইন অমান্য নয়, বরং ট্রাফিক নিয়ম মেনেও ঘটল বিপত্তি! আচমকা সিগন্যালে দাঁড়াতেই পিছনে থাকা লরি সজোরে ধাক্কা দিল সামনের এক লরিতে। গুরুতর জখম হয়েছেন লরিচালক। বুধবার নদিয়ার শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে। আহত লরিচালকের নাম চাঁদ মোহাম্মদ শেখ, বয়স আনুমানিক ৩৮ বছর।
জানা গিয়েছে, বীরভূম থেকে পাথর বোঝাই লরি নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই লরি চালক। পুলিশ সূত্রে খবর, শান্তিপুরের গোবিন্দপুর বাইপাস সিগন্যাল পোস্টের কাছে পৌঁছলে সামনে চলতে থাকা একটি লরি হঠাৎ সিগন্যাল দেখে দাঁড়িয়ে পড়ে। সেই সময় পিছন থেকে আসা চাঁদ মোহাম্মদ শেখের লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সামনে থাকা লরিটিকে ধাক্কা মারে।
advertisement
আরও পড়ুনঃ তবলার তালে ঐতিহ্য রক্ষার লড়াই! পুরুলিয়ার তবলা বাদকের নিরলস পরিশ্রম, নতুন প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন মূল্যবান সাংস্কৃতিক উত্তরাধিকার
সেই ধাক্কার তীব্রতায় তাঁর লরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি গুরুতরভাবে আহত হন। অন্যদিকে সামনে থাকা লরিটির পেছনের অংশে ক্ষয়ক্ষতি হলেও চালক ও তাঁর সহকারী অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর রোড ট্রাফিক গার্ড এবং শান্তিপুর থানার পুলিশ। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনাগ্রস্ত দু’টি লরিকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে। জখম লরিচালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই ঘটনার পর প্রশ্ন উঠছে, তাহলে কি লাল সিগন্যাল দেখলেও গাড়ি চালকরা রাস্তায় দাঁড়াবেন না? সাধারণত সবুজ সিগন্যাল রাস্তায় থাকলে গাড়ি চলাচল করতে হয় এবং লাল হয়ে গেলে গাড়ি থামাতে হয়। কিন্তু সবুজ এবং লাল সিগন্যালের মধ্যে মাঝে কয়েক সেকেন্ডের জন্য হলুদ সিগন্যাল দেওয়া হয় কিংবা হলুদ সিগন্যাল না থাকলে সিগন্যাল পরিবর্তিত হওয়ার আগে হয় পাশে টাইমার কিংবা সেই আলো বেশ কয়েকবার জ্বলতে নিভতে থাকে। এর একটাই কারণ, চালক যাতে বুঝতে পারেন এর পরেই সিগন্যাল পরিবর্তিত হচ্ছে। তাই সেই ক্ষেত্রে সিগন্যালে আসার আগে থেকেই গতি কমিয়ে দিতে হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Mar 18, 2026 3:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: ট্রাফিক আইন মেনেও ভয়ানক বিপদ! শান্তিপুরে লরির পিছনে সজোরে ধাক্কা আরেক লরির, গুরুতর আহত চালক









