advertisement

মানুষের মতোই মাটির স্বাস্থ্য পরীক্ষাও গুরুত্বপূর্ণ! ভ্রাম্যমাণ ল্যাব থেকে কৃষকদের হাতে সয়েল হেলথ কার্ড, কী কী সুবিধা দিচ্ছে সরকার?

Last Updated:

Purulia News: মাটি জড় বস্তু নয়, মাটি হল 'জীবন্ত'। মাটির স্বাস্থ্য ফেরাতে রাজ্য সরকারের তরফে পুরুলিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভ্রাম্যমাণ ল্যাবে মাটি পরীক্ষা করে কৃষকদের ‌দেওয়া হল সয়েল হেলথ কার্ড।

+
পুরুলিয়ায়া

পুরুলিয়ায়া কৃষকদের সয়েল হেলথ কার্ড বিতরণ 

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: মাটির স্বাস্থ্য ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারিভাবে। ‌কৃষকদের ‌হাতে হাতে এবার ‘সয়েল হেলথ কার্ড’।‌ মাটি কেবল জড় বস্তু নয়, মাটি হল ‘জীবন্ত’। পশ্চিমবঙ্গ সরকারের সেচ দফতরের WBADMIP প্রকল্প ও ‘লোক কল্যাণ পরিষদ’-এর যৌথ ব্যবস্থাপনায়, এবং IFFCO-র কারিগরি সহযোগিতায় জেলাজুড়ে আয়োজিত হল ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা শিবির।
পুরুলিয়া জেলার জয়পুর, আড়শা, বলরামপুর এবং ঝালদা ২ নং ব্লকের বিভিন্ন প্রান্তে এই বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে জমির নমুনা সংগ্রহ করে দ্রুত ল্যাবরেটরিতে মাটির pH লেভেল, ফসফেট ও পটাশের মতো গুরুত্বপূর্ণ উপাদানের মান যাচাই করা হয় এই শিবিরে। কৃষি বিশেষজ্ঞরা হাতে-কলমে কৃষকদের প্রশিক্ষণ দেন, কোন মাটিতে কতটা সেচ বা সার প্রয়োজন রয়েছে। প্রায় ১৫০০টি নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে ৩০০ জন কৃষক ইতিমধ্যেই তাদের জমির ‘সয়েল হেলথ কার্ড’ হাতে পেয়েছেন। সম্পূর্ণ বিনামূল্যে এই উন্নত পরিষেবা দেওয়া হচ্ছে কৃষকদের।
advertisement
advertisement
পুরুলিয়ায় ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা শিবির
পুরুলিয়ায় ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা শিবির
এ বিষয়ে লোক কল্যাণ পরিষদের জেলা সঞ্চালক ফাল্গুনী মাহাত বলেন, মাটির প্রাণ রয়েছে। তাই তার স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন। তা না হলে মাটির ধারণ ক্ষমতা কমে যাবে। বহু ক্ষেত্রেই রাসায়নিক সার প্রয়োগের কারণে মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যায়। ‌এই ধরনের পরীক্ষা হলে কৃষকেরা অনেকটাই উপকৃত হবেন।
advertisement
আরও পড়ুনঃ আপনি কি ঘুরতে ভালবাসেন? কলকাতার কাছেই ডোকরা গ্রামে একবার ঢুঁ মেরে আসুন, শান্ত পরিবেশে স্বল্প খরচে থাকা-খাওয়া
এ বিষয়ে ফিল্ড অফিসার  সন্তু সিনহা মহাপাত্র বলেন, মাটি পরীক্ষা করে কৃষকদের সয়েল হেলথ কার্ড দেওয়া হচ্ছে এবং ওই মাটিতে কোন ফসল বেশি ফলন দেবে সে বিষয়ে কৃষকদের একটি ধারণা প্রদান করা হচ্ছে। কোন সার কতখানি ব্যবহার করলে চাষ ভাল হবে সে বিষয়ে কৃষকদের বোঝান হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার এক কৃষক ইলা মাহাতো বলেন, যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে তাদের অনেকটাই উপকার হবে। এতে তারা চাষের ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা পাচ্ছেন। সরকারের এই উদ্যোগের ফলে সারের অপচয় যেমন কমবে, তেমনই মাটির উর্বরতা বজায় রেখে বাড়বে ফসলের ফলন। আধুনিক কৃষির পথে এক অভিনব উদ্যোগ নেওয়া হল পুরুলিয়ায়। ‌
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
মানুষের মতোই মাটির স্বাস্থ্য পরীক্ষাও গুরুত্বপূর্ণ! ভ্রাম্যমাণ ল্যাব থেকে কৃষকদের হাতে সয়েল হেলথ কার্ড, কী কী সুবিধা দিচ্ছে সরকার?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement