TRENDING:

Madhyamik Exam 2026: বাঁকুড়ার লড়াকু মুখ! পরীক্ষার আগেই তীব্র পেটে যন্ত্রণা, হার না মেনে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক দিল সমাপ্তি

Last Updated:

West Bengal Madhyamik Examination 2026: মাধ্যমিক জীবনের বড় পরীক্ষা, আর সেখানেই বাধা হয়ে দাঁড়াল শারীরিক অসুস্থতা। পরীক্ষা শুরুর ঠিক আগে তীব্র পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় বাঁকুড়ার সমাপ্তিকে। তবে যন্ত্রণার কাছে মাথা নত না করে হাসপাতালের বেডকেই পরীক্ষার কেন্দ্র বানিয়ে নজির গড়ল এই লড়াকু ছাত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছাতনা, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: প্রবল শারীরিক যন্ত্রণার মাঝেও অদম্য সাহস ও মানসিক দৃঢ়তার এক অনন্য উদাহরণ তৈরি করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। খাটমারা বিদ্যাসাগর বিদ্যাপীঠের ছাত্রী সমাপ্তি মহন্ত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার পরীক্ষার দিন, বিষয় ইতিহাস। পরীক্ষা শুরুর ঠিক আগে হঠাৎ তীব্র পেটে ব্যথায় কাহিল হয়ে পড়ে সে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি জটিল আকার নেয় এবং পরীক্ষাকেন্দ্রে ছড়িয়ে পড়ে উদ্বেগ।
advertisement

পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাতনা থানা। পরীক্ষার্থীকে অবিলম্বে চিকিৎসার জন্য ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শুরু করলেও সমাপ্তির একটাই দাবি ছিল—সে পরীক্ষা দেবে। তার চোখেমুখে ছিল যন্ত্রণার ছাপ, তবু মনোবল ছিল অটুট। এই দৃঢ় ইচ্ছাশক্তির কথায় দ্রুত জানানো হয় মধ্য শিক্ষা পর্ষদ ও পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষকে। পর্ষদের নির্দেশ মেনে হাসপাতালেই পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়। হাসপাতালের বেডেই বসে ইতিহাসের উত্তরপত্রে কলম ধরতে দেখা যায় সমাপ্তিকে। স্যালাইনের নল লাগানো অবস্থায়, যন্ত্রণাকে সঙ্গী করেও সে একের পর এক প্রশ্নের উত্তর লিখে যায়।

advertisement

আরও পড়ুন: নিজের জীবন বাজি রেখে পরীক্ষার্থীদের রক্ষা! মাধ্যমিক চলাকালীন বর্ধমানে ট্রাক্টরের ধাক্কায় জখম সিভিক ভলান্টিয়ার, ভর্তি হাসপাতালে

সেই দৃশ্য প্রত্যক্ষ করে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত পুলিশকর্মী, চিকিৎসক ও শিক্ষকরা। শুশুনিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরাও সমাপ্তির সাহসিকতার প্রশংসা করেন। এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরীক্ষার্থীর পরিবার। শিক্ষকরাও জানিয়েছেন, সমাপ্তির এই লড়াই কেবল একটি পরীক্ষায় বসার গল্প নয়, বরং জীবনের প্রতিকূলতার সামনে মাথা না ঝোঁকানোর এক শক্ত বার্তা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

পুলিশের মানবিক সহযোগিতা ও প্রশাসনের দ্রুত সিদ্ধান্তে সম্ভব হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ। অসুস্থ শরীর নিয়েও যে অদম্য ইচ্ছাশক্তি মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে, সমাপ্তি মহন্ত তা আবারও প্রমাণ করল। তার এই সাহসিকতা বহু পরীক্ষার্থীর কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam 2026: বাঁকুড়ার লড়াকু মুখ! পরীক্ষার আগেই তীব্র পেটে যন্ত্রণা, হার না মেনে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক দিল সমাপ্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল