advertisement

East Bardhaman News: নিজের জীবন বাজি রেখে পরীক্ষার্থীদের রক্ষা! মাধ্যমিক চলাকালীন বর্ধমানে ট্রাক্টরের ধাক্কায় জখম সিভিক ভলান্টিয়ার, ভর্তি হাসপাতালে

Last Updated:

পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিলেন এক সিভিক ভলান্টিয়ার। বর্ধমানে East Bardhaman News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিরাপদে পরীক্ষার্থীদের রাস্তা পারপার করার সময় একটি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় আহত হন তিনি। ট্রাক্টরের ধাক্কায় জখম ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে চিকিৎসা।

হাসপাতালে ভর্তি আহত সিভিক ভলেন্টিয়ার
হাসপাতালে ভর্তি আহত সিভিক ভলেন্টিয়ার
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নিরাপদে পারাপার করাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক সিভিক ভলেন্টিয়ার। বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টারের ধাক্কায় গুরুতর জখম হন ওই সিভিক ভলেন্টিয়ার। আহত সিভিক ভলেন্টিয়ারের নাম নায়েব মল্লিক। তাঁর বাড়ি খরিনান দুপসা এলাকায়।
শুক্রবার সকালে তিনি ধাত্রীগ্রাম পোস্ট অফিস সংলগ্ন এলাকায় ডিউটিতে ছিলেন। সামনেই অবস্থিত ধাত্রীগ্রাম স্কুলে চলছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীদের রাস্তা পারাপার করিয়ে দেওয়ার দায়িত্বেই নিয়োজিত ছিলেন নায়েব মল্লিক।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থীদের পার করানোর ঠিক সেই মুহূর্তেই মালতিপুরের দিক থেকে বেপরোয়া গতিতে একটি ট্রাক্টর আসে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সিভিক ভলেন্টিয়ার নায়েব মল্লিককে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং গুরুতর জখম হন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহত সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশে। এরপর তাঁকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং ট্রাক্টর চালককেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাধ্যমিক পরীক্ষার সময় নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এই ধরনের দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: নিজের জীবন বাজি রেখে পরীক্ষার্থীদের রক্ষা! মাধ্যমিক চলাকালীন বর্ধমানে ট্রাক্টরের ধাক্কায় জখম সিভিক ভলান্টিয়ার, ভর্তি হাসপাতালে
Next Article
advertisement
Left ISF Alliance: 'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
  • আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করায় ক্ষুব্ধ সিপিএম৷

  • আইএসএফকে কড়া বার্তা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের৷

  • ভেস্তে যাবে বাম-আইএসএফ জোট?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement