Abhishek Banerjee: কালচিনিতে দলবদল! বিজেপি ছেড়ে ফের তৃণমূলে বিধায়ক উইলসন, অভিষেকের রোড শো-এ চমক
- Reported by:Annanya Dey
- Published by:Salmali Das
Last Updated:
দলবদলের রাজনীতি ফের দেখা গেল কালচিনি বিধানসভায়। এক সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বিধায়ক উইলসন চম্প্রামারি যোগ দিলেন ফের তৃণমূলে।ভুটান সীমান্ত জয়গাঁতে আয়োজিত তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো-এর মাঝে তাঁর হাতে তুলে দেওয়া হয় দলীয় পতাকা।
আলিপুরদুয়ার, অনন্যা দে: দলবদলের রাজনীতি ফের দেখা গেল কালচিনি বিধানসভায়। এক সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বিধায়ক উইলসন চম্প্রামারি যোগ দিলেন ফের তৃণমূলে।ভুটান সীমান্ত জয়গাঁতে আয়োজিত তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো-এর মাঝে তাঁর হাতে তুলে দেওয়া হয় দলীয় পতাকা।উইলসনের যোগদানে মনোবল ফিরে পেল তৃণমূল।
advertisement
ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁ এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষে জোরদার নির্বাচনী প্রচার চালালেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালচিনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরেন্দ্র বরা ওরাঁও-এর সমর্থনে এদিন একটি বিশাল রোড শো করেন তিনি।দলীয় কর্মী, সমর্থকদের পাশাপাশি জয়গাঁবাসীদের রাস্তার দুধারে উপস্থিতি ছিল চোখে লাগার মত।
advertisement
বুধবার বিকেলে গোপীমোহন ময়দানে হেলিকপ্টারে চেপে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই শুরু হয় রোড শো। জয়গাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই রোড শো এগিয়ে যায় ভুটান গেটের দিকে। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এবং দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।রোড শো-এর মাঝে উইলসন চম্প্রামারি এসে যোগ দেন তৃণমূলে। কালচিনি বিধানসভার তিন বারের বিধায়ক ছিলেন তিনি।
advertisement
advertisement









