advertisement

Birbhum News: '৪০০০ টাকায় কি সংসার চলে?' বেতন বৃদ্ধি-সহ ৮ দফা দাবিতে বীরভূমে বিক্ষোভ আনন্দ ধারার সিএসপি কর্মীদের

Last Updated:

Birbhum News: মাসের শেষে হাতে আসে মাত্র ৪০০০ টাকা। এই অগ্নিমূল্যের বাজারে কীভাবে চলবে সংসার? এই প্রশ্ন তুলেই বীরভূমে বিক্ষোভ দেখালেন আনন্দ ধারা প্রকল্পের সিএসপি (CSP) কর্মীরা।

আনন্দধারা প্রকল্পের সিএসপি কর্মীদের বিক্ষোভ
আনন্দধারা প্রকল্পের সিএসপি কর্মীদের বিক্ষোভ
বীরভূম: বর্তমান দুর্মূল্যের বাজারে মাত্র চার হাজার টাকায় সংসার চালানো কি সম্ভব? উত্তরে বলা যেতেই পারে ‘না’। আর সেই কারণেই এবার আনন্দধারা প্রকল্পের অধীনে থাকা সিএসপি কর্মীরা ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধি সহ আট দফা দাবি দাওয়া নিয়ে হাজির হয় জেলাশাসক দফতরে।
আনন্দধারা প্রকল্পের অধীনে থাকা কমিউনিটি সার্ভিস প্রোভাইডাররা নিজেদের দাবি-দাওয়া জানানোর পাশাপাশি এদিন বিক্ষোভ দেখান। তাদের থেকে জানা যাচ্ছে, সম্প্রতি একটি নির্দেশ এসেছে এবং সেই নির্দেশে বলা হয়েছে মাসিক চার হাজার টাকা অনুদান দেওয়া হবে। আর এরপরই ওই সকল কমিউনিটি সার্ভিস প্রোভাইডারদের দাবি, চার হাজার টাকায় কি সংসার চলে না?
advertisement
advertisement
তাদের তরফ থেকে অভিযোগে আরও জানানো হয়েছে, তারা সময়ে নিজেদের সান্মানিক পান না। আর এসবের পরিপ্রেক্ষিতেই আট দফা দাবি-দাওয়া নিয়ে তারা সংশ্লিষ্ট দফতরে একটি স্মারকলিপি জমা দেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের যে সকল দাবি দাওয়া রয়েছে তার মধ্যে অন্যতম হল, প্রতিমাসে নিজেদের অ্যাকাউন্টে বেতন হিসাবে ১৫০০০ টাকা করে জমা দিতে হবে। ৬০ বছর পর্যন্ত কাজ নিশ্চিত করতে হবে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তাকে আর্থিক অনুদান হিসেবে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। এছাড়াও পুজো পার্বণে বোনাস চালু করতে হবে। এরকম আরও বেশ কয়েকটি দাবি-দাওয়া রয়েছে তাদের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: '৪০০০ টাকায় কি সংসার চলে?' বেতন বৃদ্ধি-সহ ৮ দফা দাবিতে বীরভূমে বিক্ষোভ আনন্দ ধারার সিএসপি কর্মীদের
Next Article
advertisement
Left ISF Alliance: 'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
  • আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করায় ক্ষুব্ধ সিপিএম৷

  • আইএসএফকে কড়া বার্তা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের৷

  • ভেস্তে যাবে বাম-আইএসএফ জোট?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement