Suvendu Adhikari: গোটা বাংলা রাম নবমী পালন করল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন ভোট চাইছেন: শুভেন্দু
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ভবানীপুরেও এ দিন রাম নবমীর মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রামের পাশাপাশি এবার ভবানীপুরেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী তিনি৷
রাম নবমীতে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিলেন না, তা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ভবানীপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, রাম নবমী উদযাপনে অংশ না নিয়ে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন তিনি হিন্দু বিরোধী৷
বিরোধী দলনেতা বলেন, ‘গোটা রাজ্য যখন রাম নবমী পালন করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভায় ভাষণ দিয়ে ভোট চাইছেন৷ এতেই প্রমাণিত হয় যে তিনি হিন্দুদের সঙ্গে নেই, তিনি হিন্দু বিরোধী৷’ বৃহস্পতিবার সকালে ভবানীপুরেও রাম নবমীর মিছিলে অংশ নেন শুভেন্দু৷
বুধবার পূর্ব মেদিনীপুরের রামনগরের সভায় শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, বিজেপি এবারের নির্বাচনে অন্তত ১৭৭টি আসনে জয়ী হবে৷ বৃহস্পতিবার নিজের সেই বক্তব্যেরও ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা৷
advertisement
advertisement
#WATCH | Kolkata: Leader of the Opposition in the West Bengal Assembly and BJP candidate from Bhabanipur and Nandigram, Suvendu Adhikari, said, “…Today the whole of Bengal is celebrating Rama Navami, but Mamata Banerjee is giving a speech. Mamata Banerjee did not participate in… pic.twitter.com/DhW9J1mjfc
— ANI (@ANI) March 26, 2026
advertisement
শুভেন্দু অধিকারী বলেন, যেভাবে রাম নবমী উদযাপনে দলে দলে মানুষ রাস্তায় নেমেছেন, এসআইআর-এ অনুপ্রবেশকারী, বাংলাদেশীদের মতো ৭৯ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তাতে এবার বাংলায় জাতীয়তাবাদী সরকারের ক্ষমতায় আসা নিশ্চিত৷
তাৎপর্যভাবে শুভেন্দু অধিকারী এ দিনও বলেন, কেউ হিন্দু হতে পারেন, সংখ্যালঘু হতে পারেন, অন্য কোনও ধর্মের হতে পারেন৷ কিন্তু যিনি ভারতকে ভালবাসবেন, তাঁর সমর্থন বিজেপি-র দিকেই থাকবে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2026 12:08 AM IST











