‘ভারতীয় বন্ধুকে ‘মিস’ করছি, কথা দিয়েছিল...’, প্রয়াত গায়ক জুবিনের স্মৃতিচারণ বাংলাদেশের রাষ্ট্রদূতের! কী প্রতিশ্রুতি দিয়েছিলেন গায়ক?
- Published by:Ankita Tripathi
Last Updated:
এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত গায়ক এবং সুরকার জুবিন গর্গের স্মৃতিচারণ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ৷ ভারতীয় বন্ধুকে ‘মিস’ করার কথা জানালেন তিনি
নয়াদিল্লি: ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত গায়ক এবং সুরকার জুবিন গর্গের স্মৃতিচারণ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ৷ এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুয়াহাটিতে জুবিনের সঙ্গে তাঁর আলাপের প্রসঙ্গ টানলেন তিনি৷ ভারতীয় বন্ধুকে ‘মিস’ করার কথাও জানালেন৷ রিয়াজের কথায় উঠে এল সাংস্কৃতিক বন্ধন এবং অপূর্ণ থেকে যাওয়া এক প্রতিশ্রুতির কথা৷
শুক্রবার ওই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘‘আজ সন্ধ্যায় আমি এক ভারতীয় বন্ধুকে খুব মিস করছি, যাঁর সঙ্গে আমার গত জুলাই মাসে গুয়াহাটিতে দেখা হয়েছিল, জুবিন গর্গ। জুবিন আমাকে কথা দিয়েছিলেন যে তিনি এই মঞ্চে উপস্থিত থাকবেন এবং বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করবেন৷ যে দুটি গানেরই স্রষ্ঠা নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর৷ কিন্তু আসাম, উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের গভীর দুঃখের বিষয়, তিনি আমাদের ছেড়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন…’’
advertisement
advertisement
#WATCH | Delhi: Riaz Hamidullah, Bangladesh High Commissioner to India, says, “This evening, I miss one Indian friend whom I met last July in Guwahati. Zubeen Garg. Zubeen promised me that he would be on this stage to render the national anthems of Bangladesh and India, both… pic.twitter.com/yANxfZKOYS
— ANI (@ANI) March 26, 2026
advertisement
প্রসঙ্গত ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পীর। সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসব-এ সাংস্কৃতিক দূত হয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই অনুষ্ঠানের ফাঁকে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন জুবিন। প্রাথমিক তদন্তে জানান হয়েছিল, জলের নিচে শ্বাসকষ্ট হওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু সম্প্রতি সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, কীভাবে মৃত্যু হয়েছিল জুবিনের।
advertisement
সিঙ্গাপুরের কর্মকর্তারা প্রকাশ করেন, জলে নামার আগে, ৩ রকম মদ্যপান করেছিলেন জুবিন। তিনি একসঙ্গে জিন, ভডকা এবং হুইস্কি পান করেছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও দাবি করা হয়েছে, জুবিন জলে নামার আগে লাইফ জ্যাকেট পরতেও অস্বীকার করেছিলেন। এর আগে অভিযোগ করা হয়েছিল, জুবিনকে বোধহয় জলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। তবে এই খবর, নাকচ করে দিয়েছে সিঙ্গাপুরের তদন্তকারী দল। জানানো হয়েছে, জুবিন নিজের ইচ্ছেতেই জলে নেমেছিলেন। যদিও অসমের জনগণ এই তথ্য মানতে নারাজ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 9:27 PM IST










