advertisement

'দর কষাকষিতে দারুণ! আমি নয়, ইরানই চুক্তির জন্য মরিয়া’ বিস্ফোরক দাবি ট্রাম্পের! কী রফা হল?

Last Updated:

পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝেই ইরানকে নিয়ে ফের কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, চুক্তি করতে মরিয়া ইরানই আমেরিকার সঙ্গে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছে।

‘ইরান চুক্তির জন্য মরিয়া, ওরাই চাইছে আলোচনা’—বিস্ফোরক দাবি ট্রাম্পের
‘ইরান চুক্তির জন্য মরিয়া, ওরাই চাইছে আলোচনা’—বিস্ফোরক দাবি ট্রাম্পের
পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝেই ইরানকে নিয়ে ফের কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, চুক্তি করতে মরিয়া ইরানই আমেরিকার সঙ্গে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছে।হোয়াইট হাউস সূত্রে প্রকাশিত বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, “ওরা (ইরান) চুক্তি করতে ভিক্ষা করছে, আমি নয়। ওরাই চুক্তি করতে চাইছে। সেখানে কী হচ্ছে তা দেখলে বোঝা যায় কেন ওরা এতটা আগ্রহী।”
তিনি আরও বলেন, “ওরা বলছে, আমরা কথা বলছি না। কিন্তু ওরা বোকা নয়, নিজেদের মতো করে খুবই বুদ্ধিমান। আমি বলব, ওরা ভাল যোদ্ধা নয়, কিন্তু দর কষাকষিতে দারুণ দক্ষ।”
advertisement
advertisement
ট্রাম্পের দাবি, ইরান দ্রুত চুক্তিতে পৌঁছতে চাইছে, তবে তা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। “ওরা মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে। আমরা তা করব কি না, আমি জানি না। আমরা রাজি কি না, সেটাও নিশ্চিত নয়,” বলেন তিনি।
একইসঙ্গে ট্রাম্পের মন্তব্য, ইরানের অনেক আগেই এই পদক্ষেপ করা উচিত ছিল। “ওদের চার সপ্তাহ আগেই এটা করা উচিত ছিল। কিংবা, দু’বছর আগেই করা উচিত ছিল। কিংবা আমরা যখন প্রথম ক্ষমতায় এসেছিলাম, তখনই করা উচিত ছিল,” বলেন মার্কিন প্রেসিডেন্ট।
advertisement
এদিকে, পশ্চিম এশিয়ার যুদ্ধ যখন ২৭তম দিনে প্রবেশ করেছে, তখন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে ইরান ‘হাঁটু গেড়ে বসে আছে’ এবং চুক্তির জন্য মরিয়া, কিন্তু ‘মারা যাওয়ার ভয়ে’ সেটা প্রকাশ্যে বলতে পারছে না। রিপাবলিকান একটি ফান্ডরেইজারে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ইরান আলোচনা করছে কিন্তু সেটা খোলাখুলি স্বীকার করতে ভয় পাচ্ছে।  ট্রাম্প আরও চমকপ্রদ দাবি করেছেন যে, ইরানের নেতৃত্ব তাকে ঘুরিয়ে দেশের পরবর্তী সুপ্রিম লিডার হওয়ার প্রস্তাব দিয়েছিল, যেটা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প জানান ইরান তাঁকে বলেছে, ‘‘আমরা চাই আপনাকেই পরবর্তী সুপ্রিম লিডার বানাতে!” তিনি নাকি পাল্টা বলেন, “না, ধন্যবাদ, আমি চাই না! সেই নিয়েও হাসির রোল, কটাক্ষ নেটদুনিয়ায়। তার মধ্যে আবারও ভাইরাল ট্রাম্পের পরবর্তী বক্তব্যের ভিডিও।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
'দর কষাকষিতে দারুণ! আমি নয়, ইরানই চুক্তির জন্য মরিয়া’ বিস্ফোরক দাবি ট্রাম্পের! কী রফা হল?
Next Article
advertisement
Left ISF Alliance: 'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
  • আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করায় ক্ষুব্ধ সিপিএম৷

  • আইএসএফকে কড়া বার্তা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের৷

  • ভেস্তে যাবে বাম-আইএসএফ জোট?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement